বঙ্গ বিজেপির জুলু’দা চলে গেলেন

৯১ বছর বয়সে প্রায়ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। জুলুদা নামেই পরিচিত ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময়ে তিনি বামেদের হারাবার জন্য যোগ দিয়েছিলেন বিজেপি(BJP) পরিচালিত এনডিএ(NDA)-তে। তার জেরে বাংলার বুকে বিজেপির সঙ্গে তাঁকে আসন সমঝোতাতেও যেতে হয়েছিল। সেই সূত্রেই ১৯৯৯ সালে নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর(Krishnanagar) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের(TMC) সমর্থনে জয়ী হয়েছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়(Satyabrata Mukhopadhay)। সেই সুবাদে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী(Atal Bihari Bajpaye) তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীও করেছিলেন। বঙ্গ বিজেপির অন্দরে তো বটেই, রাজ্য রাজনীতিতেও সত্যব্রতবাবু পরিচিত ছিলেন ‘জুলুদা’ নামেই। এই এক ডাকেই তাঁকে সবাই চিনত। সেই জুলুদা চলে গেলেন চিরনিদ্রায়। এদিন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

আরও পড়ুন ১ সপ্তাহের মধ্যেই দাপট হারাবে Adeno Virus, ত্রাতা গরম

সত্যব্রতবাবুর জন্ম এখনকার বাংলাদেশের শিলেটে। যদিও সেই সময় শিলেট ছিল অসমে। দেশ ভাগের পরে তাঁর পরিবার চলে আসে নদিয়ায়। সেখানেই শুরু হয় তাঁদের বসবাস। পেশায় আইনজীবী ছিলেন বিজেপির একনিষ্ট কর্মী ও সদস্য। হয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতিও। তবে বাজপেয়ী পরবর্তী জমানায় বিজেপিতে আর সেভাবে তাঁকে সক্রীয় হতে দেখা যায়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বঙ্গ বিজেপিতে। সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হয়ে ২০০০ সালে কেন্দ্রীয় সরকাররের রাসায়নিক-সার মন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁর হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়। শুক্রবার সকালে কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত