প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট–বিডিও পদে থেকেও নাম ‘‌ডিলিট’‌, তোপ তৃণমূল সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রথম তিনটি তালিকাতেই অন্তত ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে। আর ৪০ লক্ষের মধ্যে ১৮ লক্ষ ভোটার অযোগ্য বলে বাদ গিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবার দেখা গেল, একসময় দেশের হয়ে নানা নির্বাচনের আধিকারিক ছিলেন, তারই নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে।

এদিকে মহম্মদ মতিনের (‌৭৬)‌ ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তিনি প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আবার তাঁর নাম–সহ দুশোর বেশি বাসিন্দার নাম বাদ পড়েছে। মহম্মদ মতিন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। ভোট পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার তাঁর গ্রামেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ২০০ জন বাসিন্দার বলে অভিযোগ। এমনকী তাঁর পরিবারের একাধিক সদস্য এবং জামালপুর বিধানসভার অন্তর্গত তুরুক–ময়না গ্রামের দুই শতাধিক বাসিন্দার নামও ভোটার তালিকা থেকে ‘ডিলিট’ হওয়ায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে এই ঘটনা নিয়ে মহম্মদ মতিন জানান, কর্মজীবনে তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে নতুন নাম অন্তর্ভুক্তি এবং শুনানির কাজ করেছেন। পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা প্রত্যেকটি স্তরের ভোট পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। এখন তাঁর নিজের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মহম্মদ মতিন কর্মজীবন শুরু করেন ১৯৭৪ সালে জলপাইগুড়িতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কে.জি.ও পদে। পরে নানা জেলায় প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ২০০৩ সালে বিডিও পদে ছিলেন। আবার হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে অবসর নিলেও ২০১৫ সাল পর্যন্ত বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেছিলেন।

এছাড়া মহম্মদ মতিন শুনানিতে গিয়ে চাকরির পরিচয়পত্র, পুরনো ভোটার তালিকার প্রমাণ, পাসপোর্ট ও পেনশনের নথি জমা করেছিলেন। কিন্তু তারপরও তাঁর নাম নেই। এই ঘটনায় অপমানিত বোধ করে তিনি বলেন, ‘‌এই বয়সে এসে আমার নিজের বাবা–মা ভোটার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না, এটা অত্যন্ত দুঃখজনক। কেন নাম বাদ সেটাও বুঝতে পারছি না।’‌ আর গোটা ঘটনা শুনে তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষের কটাক্ষ, ‘‌এটাই তো চাওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের কাজ যত বেশি সম্ভব মানুষের নাম তোলা, এখন দেখছি কাজ বাদ দেওয়া। এই নির্বাচন কমিশন বিজেপির হয়ে গিয়েছে।’‌

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো