পরীক্ষা দিতে যাওয়ার পথে অটো উলটে জখম হাই মাদ্রাসার চার পড়ুয়া

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের জিরানগাছা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিকের পাশাপাশি রাজ্যে শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডেরও পরীক্ষা (Madrasa Board Examination)। শনিবার সেই পরীক্ষা দিতে যাওয়ার পথে অটো (Auto) উলটে জখম হল চার পরীক্ষার্থী। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের জিরানগাছা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। চার পরীক্ষার্থী ছাড়াও অটো চালক এবং গাড়িতে থাকা আরও দুজন-সহ মোট সাত জন জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম পরীক্ষার্থীরা ভাঙড় হাই মাদ্রাসার পড়ুয়া। এ বছর তাদের পরীক্ষার সিট পড়েছে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায়। শনিবার সকালে অটোতে চেপে সেই হাই মাদ্রাসায় তারা পরীক্ষা দিতে যাচ্ছিল। স্থানীয়দের দাবি, এদিন রাস্তায় যাওয়ার সময় ভাঙড়ের জিরানগাছা ব্রিজের কাছে আচমকা এক শিশু রাস্তার উপর অটোর সামনে চলে আসে। সেই শিশুকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক কষায় অটোটি উল্টে যায়। রাস্তার উপর একাধিকবার পাল্টি খায় গাড়িটি। শিশুটিকে বাঁচানো সম্ভব হলেও, অটোতে থাকা পরীক্ষার্থীরা জখম হয়। জখম হন অটোতে থাকা চালক এবং দুজন অভিভাবক। স্থানীয়রা তড়িঘড়ি জখম পরীক্ষার্থী ও বাকি সবাইকে উদ্ধার করে জিরানগাছা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক এবং নার্সরা। এক পরীক্ষার্থীর হাত ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

অন্যদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চিকিৎসার পর দুই পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে দুই পড়ুয়া। বাকি দুজন পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১