‘আইন মেনেই নিরপেক্ষ ভোট হবে’, বৈঠকের পরে জানালেন জ্ঞানেশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি : আইন মেনেই নিরপেক্ষ নির্বাচন হবে। এসআইআর প্রক্রিয়াও নিরপেক্ষ ভাবেই করা হচ্ছে। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পরে এমন কথাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।

তিনি আরও বলেছেন, কোনও নাম মুছতে হলে, বা কোনও নাম যুক্ত করতে হলে তিন ধরনের ফর্ম রয়েছে। সেগুলো পূরণ করে জমা করা যাচ্ছে। ফলে যাদের নাম বাদ গিয়েছে, সঠিক নথি নিয়ে এই ফর্ম জমা করলেই নাম উঠে যাবে। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ রোধে কমিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের আবেদন করা হয়েছে। অশান্তি এড়াতে সকলেই আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে। কেউ কেউ ১ বা ২ দফায় ভোট করানোর কথা বলেছে। 

উল্লেখ্য,  ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবার রাতেই রাজ্যে চলে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই ফুল বেঞ্চে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি। সোমবার থেকেই দফায় দফায় বৈঠকে বসেছেন তাঁরা। রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা বৈঠক করেছেন। জানা গিয়েছে, ৭টি দলের সঙ্গে এদিন বৈঠক করেছেন তাঁরা। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আম আদমি পার্টি, ফরোয়ার্ড ব্লক, ন্যাশনাল পিপল্‌স পার্টির সঙ্গে বৈঠক সেরেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাঁদের সঙ্গে বৈঠকের পরেই কমিশন জানায়, আইন মেনেই নিরপেক্ষ নির্বাচন হবে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক রয়েছে এই বেঞ্চের। 

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা