ভোলা ঘোষের দুর্ঘটনাগ্রস্থ গাড়ি এবং ঘাতক ট্রাকের নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে নমুনা সংগ্রহ করতে আসেন ফরেনসিক দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে তারা সেখান থেকে নানা নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার শাহজাহান কাণ্ডের মূল সাক্ষী ভোলা ঘোষের (Bhola Ghosh)দুর্ঘটনাগ্রস্থ গাড়ি এবং ঘাতক লরিটিকে বয়ারমারি(Bayarmari) এলাকা থেকে ৪০০ মিটার দূরে পেট্রোল পাম্প নিয়ে এসে রাখা হয়। সেখানে পোস্টিং করা রয়েছে সশস্ত্র পুলিশ কর্মীদের। পেট্রোল পাম্পে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের পাঁচ সদস্যের প্রতিনিধি। তারা বিভিন্ন বিষয় তদন্তে এগিয়ে যাওয়ার জন্য নমুনা সংগ্রহ করেন। লরি ও দুর্ঘটনার কবলে পড়া ভোলা ঘোষের গাড়ির যন্ত্রাংশের বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেন।

প্রসঙ্গত,উল্লেখ করা যেতে পারে,আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে সন্দেশখালির(Sandeshkhali) শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কায় তাঁর ছেলে ও গাড়ি চালকের মৃত্যু হয়। গুরুতর জখম হন ভোলা ঘোষ। বুধবার সকালে আদালতে যাওয়ার পথে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। মুখোমুখি সংঘর্ষে নয়ানজুলিতে ছিটকে গিয়ে পড়ে গাড়িটি। গাড়িতে ভোলা ঘোষ ছাড়াও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহনারুল আলম ছিলেন। ট্রাকটিও নয়ানজুলিতে পড়ে যায়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে ৩ জনকে উদ্ধার করা হলেও ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ভোলা ঘোষকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে(Minakha Helath Center) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুকুন্দপুর আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাড়ির চালকের পাশে সামনের আসনে বসেছিলেন ভোলা ঘোষের ছেলে। পিছনের সিটে ছিলেন ভোলা ঘোষ। ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। জানা গেছে দুর্ঘটনার পর তাকে চালক মোটরসাইকেলে চেপে পালিয়ে যান। সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের মামলায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। সিবিআইয়ের সন্দেহ এই ঘটনার পিছনে ইডি অফিসারদের হামলার ঘটনায় পলাতক অভিযুক্ত আব্দুল আলি মোল্লা(Abdul Ali Molla) এই ঘটনার সঙ্গে যুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে ট্রাকের মালিকের নাম নজরুল। পরিবারের পক্ষ থেকে উপযুক্ত তদন্তের দাবি করা হয়েছে। যে ট্রাকটি ভোলা ঘোষের গাড়িকে ধাক্কা মারে সেই গাড়িটির ফিট সার্টিফিকেট বারাসত মোটর ভেহিকেলস থেকে নেওয়া ছিল এবং তার এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।এদিকে,ভোলা ঘোষ স্থানীয় রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল বলে তিনি আটজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও