১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডার

আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যুক্ত হতে চলেছেন। বর্ধমান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানের(Burdwan Town) মাটি থেকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়ে দিলেন অষ্টম দুয়ারে সরকারে ও সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা আবেদন্ন জানিয়েছিলেন বা অভিযোগ করেছিলেন তাঁদের মধ্যে একটা বড় অংশকেই নিয়ে আসা হচ্ছে রাজ্যের আর্থসামাজিক প্রকল্পের আওতায়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar) প্রকল্পের আওতায় যুক্ত হতে চলেছেন। সেই সঙ্গে ওই দিন থেকে রাজ্যের আরও ৯ লক্ষ মানুষ যেমন বার্ধক্য ভাতা(Old Age Pension) পাবেন তেমনি ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা(Widow Pension) পাবেন। লক্ষীর ভান্ডারে আরও ১৩ লক্ষ নতুন নাম সংযোজিত হওয়ায় রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক বেড়ে হল ২ কোটি ১৫ লক্ষ। 

এদিন মুখ্যমন্ত্রী বর্ধমান শহরের গোদার মাঠে সরকারি পরিষেবার অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই তিনি জানান, ‘অনেকে বলে আমরা নাকি কোনও কাজ করি না। শুনে রাখুন আমাদের মতো সমাজসেবা আর কেউ করেনি।’ তারপরেই মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্যের সামাজিক ও আর্থিক উন্নয়নে রাজ্য সরকারের চাকু করা বিবিধ প্রকলএর সুবিধা কতজন বাসিন্দা পেয়েছে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রকল্পের সুবিধা এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ পেয়েছেন। সেই সূত্রেই জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যুক্ত হতে চলেছেন। জানান, ওই দিন থেকে রাজ্যের আরও ৯ লক্ষ মানুষ যেমন বার্ধক্য ভাতা ও ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা পাবেন। সেই সঙ্গে জানান কন্যাশ্রী(Kanyasree) প্রকল্পে আরও ১০ লক্ষ মেয়ে সংযুক্ত হতে চলেছে নতুন করে। রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা যুক্ত হতে চলেছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রামায়ন, মহাভারত, কোরান, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকে আপনাকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন, আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৬টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। যে সমস্ত রাজ্যবাসী দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাঁদের ৬টি প্রকল্পে ১ ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়া হবে।’

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী