কড়া বিধির মধ্যেই সোমবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা

জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, ‘প্রত্যেক তীর্থযাত্রীকে কোভিড-বিধি মেনে মেলা প্রাঙ্গণে প্রবেশ করানো হবে। কড়া নজরদারি চালানো হবে। সংক্রমণমুক্ত মেলা পরিচালনা করাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ মেলায় থাকছে ‘টেস্টিং অন হুইল’ ও ‘ভ্যাকসিনেশন অন হুইল’ পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড আবহে সোমবার থেকে কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে সরকারি ভাবে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। যদিও মেলা শুরুর আগে থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করে দিয়েছে। মেলায় কোভিডবিধি মানার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা চিঠি দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনকে। তাতেই তিনি জানিয়ে দিয়েছেন, কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা নিয়ন্ত্রণবিধি ও হাইকোর্টের গাইডলাইন যেন মেনে চলা হয়। কোনও ভাবেই যেন মন্দির চত্বরে ভিড় উপচে না-পড়ে। যদিও মেলার ভিড়ের মধ্যে কোভিডবিধি কতটা কার্যকর হবে তা নিয়েই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, ‘প্রত্যেক তীর্থযাত্রীকে কোভিড-বিধি মেনে মেলা প্রাঙ্গণে প্রবেশ করানো হবে। কড়া নজরদারি চালানো হবে। সংক্রমণমুক্ত মেলা পরিচালনা করাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

মেলায় আসা পুণ্যার্থীদের কোভিড পরীক্ষার জন্য কাকদ্বীপের ৮ নম্বর লটে তিনটি কিয়স্ক করা হয়েছে। একই সঙ্গে কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকছে কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন ও বাসস্ট্যান্ডেও । সেখানে যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে আসা হচ্ছে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে। গঙ্গাসাগরের সমুদ্রতটকে এবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেওয়া হয়েছে প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ লোহার ব্যারিকেড। একসঙ্গে পঞ্চাশ জনের বেশী পুণ্যার্থীকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না। মেলায় কোভিড টেস্টের জন্য যেমন থাকছে ‘টেস্টিং অন হুইল’ পরিষেবা তেমনি পূণ্যার্থী থেকে তীর্থযাত্রীরা যাতে বিনামূল্যে ভ্যাক্সিন নিতে পারেন তার জন্য থাকছে ‘ভ্যাকসিনেশন অন হুইল’ পরিষেবাও। মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোভিডে আক্রান্ত বলে চিহ্নিত হলে দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে চিকিৎসার জন্য। এর জন্য থাকছে ‘এয়ার অ্যাম্বুল্যান্স হেলিকপ্টার’ ও ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’।    

এবারে মেলায় আসা পূণ্যার্থীরা যাতে এক টিকিটেই গঙ্গাসাগর আসতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা থেকে বাসে উঠে কাকদ্বীপের ৮ নম্বর লটে গিয়ে নামতে হচ্ছে পূণ্যার্থীদের। তারপর সেখান থেকে ভেসেলে চেপে সাগরের কচুবেড়িয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে। এই যাত্রাপথের টিকিট একসঙ্গে কেটে নিতে পারবেন তীর্থযাত্রীরা, যাতে লাইনের ভিড় না-হয়। মাথা পিছু টিকিটের মূল্য পড়ছে মাত্র ২০০ টাকা। এছাড়াও সাগরদ্বীপে যাওয়ার জন্য থাকছে ২১টি জেটি, ৪টি বার্জ, ৩২টি ভেসেল ও ১০০টি লঞ্চ। মেলা প্রাঙ্গণে প্রতি কয়েক ঘণ্টা অন্তর স্যানিটাইজ করা হচ্ছে কপিলমুনির মন্দির, নাগা সাধুদের ডেরা ও আশপাশের বহু এলাকা। মেলা প্রাঙ্গণের নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ১০৫০টি সিসিটিভি ও ২০টি ড্রোন। থাকছেন কয়েক হাজার পুলিশকর্মী। এ ছাড়াও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছেন ১৪২টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে ছ’হাজার স্বেচ্ছাসেবক ও ২,১০০ সিভিল ডিফেন্স কর্মী।  

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ