ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,ফুলিয়া: নদিয়া জেলার ফুলিয়ার ত্রাস নবলা পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলরতন ঘোষ ওরফে নরোত্তম গ্রেফতার। বিগত দিনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবে নানান ধরনের অত্যাচারের বিরুদ্ধে ফুলিয়া পুলিশ ফাঁড়ি সহ শান্তিপুর থানাতে(Shantipur P.S.) বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছিল তার নামে । জোরপূর্বক জমি দখল করা হচ্ছে বলে এলাকারই এক বৃদ্ধ আবারও তার নামে অভিযোগ জমা করলেই শান্তিপুর থানার ফুলিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মঙ্গলবার রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩২৯/৪, ১২৬/২, ১১৫/২, ১১৭/২, ১০৯/১, ৩৫১/৩,bns ২৫, ২৭ আর্মস ধারায় মামলা রুজু করে রানাঘাট আদালতে পেশ করা হয় পঞ্চায়েত সদস্যকে। পুলিশ সূত্রে খবর, একটি ধরাল অস্ত্র উদ্ধার হয় ধৃত নীলরতন ঘোষ এর কাছ থেকে। তাকে হেফাজতে নিয়ে বাকি অপরাধের কিনারা করতে চাইছে পুলিশ।

অন্যদিকে,অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিডিও(BDO) অফিসের দ্বারস্থ ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়কে কেন্দ্র করে প্রতিবাদে সরব হলেন ফুলিয়া বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীরা। মঙ্গলবার স্কুলের ছাত্রীরা তাদের সমস্যার কথা জানাতে ফুলিয়া বিডিও অফিসে এসে উপস্থিত হন।ছাত্রীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিভিন্ন খাতে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ছাত্রীদের অভিযোগ,ভর্তির সময় ৪৪০ টাকা ফি নেওয়া হয়েছে।অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য ৬০ টাকা করে নেওয়া হচ্ছে।একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হচ্ছে ২১০ টাকা।ছাত্রীদের আরও অভিযোগ, এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বা দিদিমণিদের সঙ্গে কথা বললে তারা সরাসরি জানিয়ে দেন যে, এই টাকা তারা অনুদান হিসেবে নিচ্ছেন। তাদের দাবি, এই টাকা স্কুলের উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে। ছাত্রীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি বিদ্যালয়ে এভাবে ডোনেশন বা অনুদানের নামে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

এই পরিস্থিতি দীর্ঘসময় ধরে চলছে বলে দাবি করেন ছাত্রীরা। তারা জানান, বিদ্যালয়ের নতুন টিআইসি (TIC) দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত এই সমস্যা শুরু হয়েছে। এর আগে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। উল্টে স্কুলের তরফ থেকে বলা হয়েছে, এই টাকা কাউন্সিল অফিসে যাচ্ছে।এই বিষয়ে যথাযথ প্রতিকার পেতেই মঙ্গলবার বিডিওর সঙ্গে দেখা করতে যান তারা। তবে এই মিছিলে কোনো শিক্ষক-শিক্ষিকা তাদের সাথে ছিলেন না বলে ছাত্রীরা জানিয়েছে। যদিও এই বিষয়ে পরবর্তীতে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ,ব্লকের ইঞ্জিনিয়ার, মিড ডে মিল আধিকারিক এবং স্কুলের প্রধান শিক্ষিকাকে সঙ্গে নিয়ে একটি বিশেষ বৈঠক করা হয় ছাত্রীদের উপস্থিতিতে ।সেখানে সমস্ত বিষয় আলোকপাত করার পর অতিরিক্ত টাকা বর্তমানে নেওয়া হবে না বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। তবে একাধিক বিষয় যেগুলি সরকার নির্ধারণ করেছে সে বিষয়ে ছাত্রীদের অত জানা নেই বলে তারা আবেগপ্রবণ হয়ে আন্দোলন করেছে বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। যদিও আগামীতে ছাত্রীদের সঙ্গে শিক্ষিকারা সমস্ত বিষয়ে আলোচনা করে এবং অভিভাবকদেরকে সমস্ত কিছু জানিয়ে স্কুল পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান শিক্ষিকা।

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার