পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে ক্রেতাদের মন জয়ে নিজেদের জনপ্রিয় কমিউটার বাইক রেডিয়নের নতুন সংস্করণ বাজারে আনল TVS Motor Company। নতুন TVS Radeon-এ রয়েছে একাধিক ডিজাইনগত পরিবর্তন, নতুন রংয়ের বিকল্প এবং সব ভ্যারিয়েন্টেই LED লাইটিংয়ের সুবিধা। মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী দামের এই বাইকটির নতুন সংস্করণ বাজারে এনেছে সংস্থা।

কত দাম নতুন TVS Radeon-এর?

নতুন TVS Radeon-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৭,১০০ টাকা থেকে। বাইকটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে-বেস, ডিজি-ড্রাম এবং ডিজি-ডিস্ক। ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম যথাক্রমে ৬৭,১০০ টাকা, ৭০,১০০ টাকা এবং ৭৩,১০০ টাকা। অর্থাৎ, সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ৭৩,১০০ টাকা। দামের ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগের তুলনায় বেস ভ্যারিয়েন্টের দাম ১,২৫০ টাকা বেড়েছে। অন্যদিকে, টপ-স্পেক ডিজি-ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৭,৫০০ টাকা কমানো হয়েছে। ফলে তুলনামূলক কম বাজেটে ডিস্ক ব্রেক-সহ বাইক কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

কী কী নতুন ফিচার রয়েছে?

নতুন মডেলের অন্যতম আকর্ষণ হল সম্পূর্ণ LED লাইটিং ব্যবস্থা। এবার বেস ভ্যারিয়েন্টেও থাকছে LED হেডল্যাম্প, সিগনেচার ডে-টাইম রানিং লাইট (DRL), LED টেলল্যাম্প এবং LED টার্ন ইন্ডিকেটর। ফলে বাইকটির সামনের ও পিছনের লুক আগের তুলনায় আরও আধুনিক হয়েছে। এছাড়াও নতুন গ্রাফিক্স এবং একাধিক রংয়ের বিকল্প যোগ করা হয়েছে। নতুন TVS Radeon-এ আগের মতোই রয়েছে ১০৯.৭ সিসি ইঞ্জিন। ইঞ্জিন থেকে প্রায় ৮ বিএইচপি শক্তি এবং ৮.৭ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স। শহরের রাস্তায় প্রতিদিন যাতায়াত এবং স্বল্প দূরত্বের যাত্রার কথা মাথায় রেখেই তৈরি এই কমিউটার বাইক। মাইলেজের ক্ষেত্রেও বাইকটি নজর কাড়তে পারে। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, TVS Radeon-এর দাবি করা জ্বালানি দক্ষতা প্রায় ৬৯.৩ কিলোমিটার প্রতি লিটার। বিশেষ করে যাঁরা এক লক্ষ টাকার কম বাজেটে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি কমিউটার বাইক খুঁজছেন, তাঁদের কাছে নতুন Radeon একটি দারুণ বিকল্প হতে পারে।

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ