নারকেল গাছ থেকে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করল দমকল কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: নারকেল গাছে ডাব পাড়তে উঠে গাছ থেকে নামতে না পারায় ডেকে আনতে হলো ফায়ার ব্রিগেডকে(Fire Brigade)। অবশেষে ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় প্রাণ বাঁচল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার(GaighataP.S.) অন্তর্গত নাইগাছি এলাকায় । জানা যায়, সিকান্দার মন্ডল নামে এক ব্যক্তি নাইগাছি এলাকার পার্থ চক্রবর্তীর বাড়িতে একটি নারকেল গাছের ডাব পাড়তে ওঠেন। কিন্তু দীর্ঘক্ষণ সে গাছের উপরে থাকায় বাড়ির মানুষের সন্দেহ হয় এবং তাকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পর বড় গাছের উপর থেকে সিকান্দার মন্ডল জানায় সে গাছ থেকে নামতে পারছে না ।

পরবর্তীতে খবর দেওয়া হয় গোবরডাঙ্গা (Gobordanga Fire Brigade) ফায়ার ব্রিগেডে । খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ও গাইঘাটা থানার পুলিশ । পরবর্তীতে ফায়ার ব্রিগেড প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয় । ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় ।

এলাকাবাসীদের দাবি ,এই ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি । তবে ফায়ার বিগ্রেডের কারণে বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল তারা এবং প্রাণে বাঁচলো এক ব্যক্তি ।জানা গিয়েছে, ওই ব্যক্তি নারকেল গাছে উঠে ডাব পাড়ার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন। তারপরে তিনি বেশ কিছুক্ষণ গাছের উপরেই বসেছিলেন চুপ করে। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে হই হট্টগোল শুরু হয়। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। এদিন ওই ব্যক্তিকে গাছ থেকে উদ্ধার করে দমকল কর্মীরা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠান তাকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের