গাইঘাটায় শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: শীত পড়তেই শিশু চুরির প্রবণতা বাড়ছে । ছেলে ধরা সন্দেহে গাইঘাটাতে দুই যুবককে ধরে মারধর, গাড়ি ভাঙচুর, তুলে দেওয়া হলো পুলিশের হাতে।উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার(Gaighata P.S.) ধরমপুর এক নম্বর পঞ্চায়েতের কলাসীম নটোগ্রাম এলাকায় চার জন শিশুকে যাদের বয়স ৫ থেকে ১০ এর ভেতর প্রায় দেড় ঘন্টা থেকে দু’ঘণ্টা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকার একটি আমবাগান(Mango Garden) মাঠে তারা খেলছিল । সেখান থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

পরিবার ও স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে ঘন্টা দুয়েক বাদে দুই ব্যক্তি তাদের নিয়ে আসে ওই এলাকাতে।শিশুদের ১০০ টাকার লোভ দেখিয়ে ওই দুই যুবক নিয়ে গেছিল কোন কাজ করানোর জন্য এমনটাই দাবি তাদের।পরবর্তীতে উত্তেজিত গ্রামবাসীরা দুই যুবককে একটি ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে এবং তাদের বাইক ভাঙচুর করে।ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, ঘটনার খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ এসে দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি পায় পরিবার । কিন্তু আতঙ্ক মিটছে না কিছুতেই। এখন সব স্কুলেই পরীক্ষা চলছে ।আবার কারুর পরীক্ষা শেষ হয়েছে। ছুটির ফাঁকে সেই আনন্দকে কাজে লাগিয়ে পাড়া গায়ে, মফৎসলে কচি কাচারা শীতের পরন্ত দুপুর কিম্বা বিকেলে মাঠে,ময়দানে, বনে,পুকুরে বন্ধুরা মিলে বা একাকী ঘুরে বেড়ায় অথবা খেলা ধুলা করে। বাড়ীর অভিভাবকরা সেই সময় বিশ্রাম কিম্বা নিজেদের কাজে ব্যাস্ত থাকে।

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে খাবার, খেলনা বা টাকার লোভ দেখিয়ে শিশু চুরির পান্ডারা শিশুকে চুরি করে নিয়ে পালায়। রবিবার ছুটির দিনে পরন্ত দুপুর বেলা গাইঘাটার ঘটনা সেই রকমই কিছু কিনা সেটা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের সোমবার বনগাঁ আদালতে পেশ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গাইঘাটা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের