ওষুধের দোকান থেকে বড়দের কাশির সিরাপ ৭ মাসের শিশুকে দেওয়ার অভিযোগ , তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: শহরের এক নামিদামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ সাত মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের। আর তা খাইয়েই গুরুতর অসুস্থ শিশু। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিংহোমে। ডাক্তার রাম প্রকাশ সাহার কাছে ডাক্তার দেখানোর পর মালদা শহরের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড(Gajol Taxi Stand) এলাকায় অবস্থিত ব্লুক্রস নামকরা দোকান থেকে গত ২৫শে অক্টোবর ওষুধ কিনে তা খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ।

তারপর দুদিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশুর অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে শহরের এক নার্সিং হোমে ভর্তি করা হয়। এই ঘটনায় সোমবার রাত্রে অসুস্থ শিশুর আত্মীয় সজনরা আতঙ্কিত হয়ে ওই ওষুধের দোকানে সামনে সাময়িক উত্তেজিত হয়ে পড়ে। ঘটনায় দোকানে ভিড় জমান আশপাশের লোকজন। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে, ইংরেজবাজার(Englishbazar) শহরের আনধারু পাড়ার বাসিন্দা চম্পক ঘোষের সাত মাসের শিশু কাশি সহ শারীরিক অসুস্থ হলে তাকে চিকিৎসক রাম প্রকাশ সাহার কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে দেখার পর তিনি বেশ কিছু ওষুধ লিখে দেন। ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাড়ির লোকজন ২৫শে অক্টোবর গাজোল ট্যাক্সি স্ট্যান্ডের কাছের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গিয়ে শিশুটিকে খাওয়ান। কিন্তু সোমবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশঙ্কা জনক অবস্থায় তাকে শহরের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছে তা বড়দের। এরপরেই বাড়ির লোকজন দোকানে হাজির হয়ে বচসা শুরু করে দেন।

আর এতেই তৈরি হয় উত্তেজনা। সাধারণ মানুষের অভিযোগ একটি নামি দোকান থেকে যেভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছে ,তাতে তারা আতঙ্কিত। এই ঘটনায় প্রশাসনের গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।ঘটনার বিষয় নিয়ে ঔষুধের দোকানের ম্যানেজারের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চাইলে তিনি দোকান থেকে ওষুধ ভুল দেওয়া হয়নি বলে আস্তে আস্তে বেরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে দোকানদার এবং পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ওষুধের দোকানের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের