হাওড়া পুরভবন চত্বরে জুয়ার ঠেক, ১৩ জন গ্রেফতার, একাধিক কড়া পদক্ষেপ পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: গঙ্গার তীরবর্তী হাওড়া পুরভবন চত্বরে জুয়ার ঠেকে হানা দিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসল হাওড়া পুর কর্তৃপক্ষ। শুক্রবার রাতে কি করে এত জন লোক পুরভবন চত্বরে ঢুকল তা জানতে পুরসভার গেটে থাকা নিরাপত্তারক্ষীদের শোকজ(Show Cause) করল হাওড়া পুর কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই ঘটনায় পুরভবন চত্বরের ভেতর বসবাস করা পুরকর্মীরা কেউ জড়িত আছে কিনা তা জানতে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে হাওড়া পুর কর্তপক্ষ। এর পাশাপাশি যদি দেখা যায় পুরসভার কর্মীরা ছাড়াও বহিরাগতরা(Outsider) কেউ ভেতরে বসবাস করছে তাঁদের দ্রুত বের করে দেওয়া হবে।

সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে হাওড়া । হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছি। হাওড়ার সমগ্র পুরভবন চত্বর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। এই জন্য হাওড়া পুরভবনে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি(CCTV) বসানো হচ্ছে। পাশাপাশি রাতে পুরভবন চত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুরসভার গেটে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার(Howraha P.S.) পুলিশ পুরভবনের ভেতর পুরকর্মীদের আবাসনের কাছে অভিযান চালিয়ে জুয়া(Gambling) খেলার অভিযোগে ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতেরা হল সাগর রাজবংশী, বিশাল সোনকার, বিশাল ভকত, অনিল সাউ, মহম্মদ শামস, আজিজ আহমেদ, ঋত্বিক জালান, সুরজ কুমার, বিকাশ সাহানি, বাবলা রাও, আব্দুল কালাম, সাগর মল্লিক ও সানি সাউ। তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ধৃতরা কিভাবে পুরভবনের ভেতর ঢুকে জুয়ার ঠেক চালাচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা