মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পাকড়াও! বাল্যবিবাহ রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই রাজ্যে নজিরবিহীন পদক্ষেপ করল পুলিশ। ১৭ বছরের কিশোরীর সন্তান প্রসবের খবর পৌঁছল থানায়। আর সেই খবরের সূত্র ধরেই সামনে এল প্রায় ১ বছর আগে হওয়া নাবালিকার বিয়ের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় নাবালিকাকে বিয়ে করে সন্তানসম্ভবা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধিপুর এলাকার এই ঘটনায় নার্সিংহোমের তরফে খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ বছর আগে ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে হয়েছিল। সম্প্রতি সন্তান প্রসবের জন্য তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর জানা যায়, সদ্য মা হওয়া ওই কিশোরীর বয়স মাত্র ১৭ বছর। বিষয়টি বুঝতে পেরে নার্সিংহোম কর্তৃপক্ষ গড়বেতা থানায় খবর দেয়। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্বের মতো ঘটনায় প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই গড়বেতার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলাতানা জানিয়েছেন, নাবালিকা মাতৃত্ব ও বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনও নাবালিকার বিয়ে বা অল্প বয়সে গর্ভধারণের ঘটনা সামনে এলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। 

আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, অল্প বয়সে গর্ভধারণ কিশোরীর শরীরে গুরুতর প্রভাব ফেলতে পারে। রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত রক্তক্ষরণ থেকে শুরু করে প্রসবকালীন জটিলতা, এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। তাই বাল্যবিবাহ রুখতে আইনের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো জরুরি।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪