আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৬ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: কারখানায় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফেটে (Blast) জখম (Injured) ৬ শ্রমিক (Labour)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) মালিপাঁচঘরায়। জখম শ্রমিকদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে মালিপাঁচঘরা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার মালিপাঁচঘরা থানার ঘুসুড়ি এলাকায় একটি কারখানায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ফেটে যায় বুধবার সকালে। বিস্ফোরণের শব্দের অভিঘাতে এলাকায় আতঙ্ক তৈরি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন আহত হয়েছেন ৬ জন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। প্রথমে আহত ৬ জনকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাওড়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় মালিপাঁচঘরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। স্থানীয়রা জানান, ওই কারখানায় লোহা কাটার কাজ হত। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেই সময় শ্রমিকরা কাজ করছিলেন। আহত শ্রমিকদের মধ্যে একজনের পা কেটে যায়। আরও একজনের কোমরে গুরুতর আঘাত হয়েছে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহর জুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সিঙ্গুরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, ঝলসে মৃত চালক

দড়ি বেয়ে সোজা স্ট্রংরুমের ছাদে! রহস্যজনক ব্যক্তির ভিডিও ভাইরাল

রক্ষকই ভক্ষক! হরিপালে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ