ঘুগনি টু বিরিয়ানি ! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবনের অন্যতম বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক । সোমবার থেকে শুরু হয়েছে পরীক্ষা । তাই  পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে উদ্বিগ্ন বাবা-মা-পরিবারের লোকজন। তাদের জন্যই এবার আয়োজন করা হল এলাহি খাবার । আনলিমিটেড চা-জল তো ছিলই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে থাকতে চলেছে চাউমিন থেকে বিরিয়ানি সব কিছুই ।  

চুঁচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলেও পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ । স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। পরীক্ষার প্রথমদিনে ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের। এরপর আগামীদিনে তাঁদের জন্য চাওমিন, লুচি, বিরিয়ানির ব্যবস্থাও থাকবে । জানা গিয়েছে , স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই এলাহি খাবারের ব্যবস্থা করা হয়েছে । 

এই প্রসঙ্গে কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জানিয়েছেন, ‘পরীক্ষা চললে অভিভাবকেরা বাইরে অপেক্ষা করেন । তাই তাদের জন্য যেমন বসার জায়গা রয়েছে তেমনি এক-এক দিন এক-একরকম খাওয়া দেওয়া হবে। সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলে পরীক্ষা দিয়েছেন ১৮০ জন পরীক্ষার্থী । তাদের অভিভাবকদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা । ‘ স্কুলের বাইরে এই ব্যবস্থাতে বেশ খুশি হয়েছেন অভিভাবকেরা । অন্যদিকে এ দিন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরেও দেখেন । সেইসঙ্গে অভিভাবকদের সঙ্গে তিনি কথা বলেন । 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা