জলপ্রকল্পের উদ্বোধনে ‘গ্যো ব্যাক’ শ্লোগান, বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলে(Asansol)জলপ্রকল্পের শিলান্যাস করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Pal)। তাঁকে দেখে কালো পতাকা দেখানো শুরু করে আসানসোলের হীরাপুরে নাকড়াসোতার বাসিন্দারা। এ নিয়ে অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় মানুষের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী।স্থানীয়দের দাবি, কল উদ্বোধনের কৃতিত্ব কোনও রাজনৈতিক দলকে চুরি করতে দেওয়া হবে না। তাই অগ্নিমিত্রাকে আটকে দেওয়া হয়েছে।

এই ঘটনা নিয়ে অগ্নিমিত্রা জানান , ‘তৃণমূল সরকার নিজেও কাজ করবে না। কাউকে কাজ করতেও দেবে না। বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে তৃণমূল। তারাই আমাকে ‘গ্যো ব্যাক’ শ্লোগান দিয়েছে।আমি এলাকার বিধায়ক হয়েও আমায় ঢুকতে দেয়নি তৃণমূল।’ বিজেপি নেত্রীর দাবি , আমি বিধায়ক হয়ে কেন তৃণমূলের কাউন্সিলারের কাছ থেকে অনুমতি নেব।’ যদিও বিজেপির এই অভিযোগ মানেনি তৃণমূল ।  অগ্নিমিত্রার এই বক্তব্য নিয়ে সরব হয়েছেন স্থানীয় তৃণমূলের কাউন্সিলার অনুপ মাঝি দাবি করেছেন, ‘যেহেতু এই প্রকল্প ইসকোর তাই ইসকোর প্রতিধিনিই এই প্রকল্পের উদ্বোধন করবে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে থাকতে পারবেন না।’

প্রসঙ্গত , এলাকাবাসীর দাবি পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। বহু বার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজ হয়নি। তবে কেন্দ্রীয় সরকারি সংস্থার হস্তক্ষেপের পরই শুরু হয়েছে জলের কল তৈরির কাজ । তাই তাঁরা চান না জলপ্রকল্পে কোন রাজনৈতিক রঙ প্রবেশ করুক। তবে, তৃণমূল এবং বিজেপির  বাকযুদ্ধের জেরে আসানসোলের হীরাপুরে নাকড়াসোতায় শুরু হওয়া উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে  বেশ চাপে পড়তে হয় পুলিশকে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়