রেশন নিয়ে বচসা,গ্রাহকের মারে মৃত্যু রেশন ডিলারের

Share:

নিজস্ব প্রতিনিধি,গোয়ালপোখর: রেশন নিয়ে বচসা, মারধর ডিলারকে। প্রতিবেশী রেশন গ্রাহকের মারে মৃত্যু হলো এক রেশন ডিলারের(Ration Delar)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভেন্ডাবাড়ি এলাকায়। মৃত ওই রেশন ডিলারের নাম কমল দাস। বয়স আনুমানিক (৫০)। পরিবারের সূত্রে জানা গিয়েছে ছট পুজোর কারণে দূরদূরান্তে থাকা রেশন গ্রাহকদের আগে রেশন সামগ্রী দিয়ে দুপুরে বাড়ি ফেরেন কমল দাস নামে ওই রেশন ডিলার।

এরপর প্রতিবেশী রেশন গ্রাহক চন্দনা সিংহ ও তার ছেলে করণ সিংহ ডিলারকে রেশন দেওয়ার কথা বললে ডিলার দুই দিন পরে রেশন দেওয়ার কথা বলেন, এতেই বচসা সৃষ্টি হয়। এরপর বচসা চলাকালীন আচমকা ডিলারের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার। এরপর পরিবারের সদস্যরা আশঙ্কা জনক অবস্থায় ওই ডিলারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার(Goalpokor P.S.) পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ওই প্রতিবেশী গ্রাহককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট