চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

গোয়ালতোড়ে মাটি খুঁড়তেই সামনে এল সারি সারি বন্দুক, গুলি!

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাটি কাটার সময় অস্ত্রের হদিশ মিলল বিপুল পরিমান অস্ত্রশস্ত্রের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। মাটির নীচ থেকে উদ্ধার হল শতাধিক বন্দুক ও হাজারের দেশি কার্তুজ। পুলিশের সন্দেহ মাওবাদীদের লুকিয়ে রাখা অস্ত্র ভাণ্ডারই বেরিয়ে এসেছে মাটি খুঁড়তে। কারণ এই এলাকা একসময় মাওবাদী অধ্যুষিত হিসেবে পরিচিত ছিল। এত বিপুল পরিমান অস্ত্র মিলতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের অনুমান, এই বন্দুক ও কার্তুচ প্রায় ১৫ বছরের পুরোনো।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি গোয়ালতোড়ের বড়ডাঙা এলাকায় পঞ্চায়েতের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়াও পাশের জমি সমান করা হচ্ছিল। বুধবার দুপুরে জেসিবি দিয়ে মাটি কাটার সময় দেখা যায় মাটির নীচে সাড়ি সাড়ি বালতি রাখা আছে। সেগুলি তুলতেই দেখা যায় সেখানে রয়েছে প্রচুর বন্দুক ও কার্তুজ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকা তল্লাশি করে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এরপরই এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান উতোর। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করে, এই অস্ত্র ভাণ্ডার আসলে সিপিএম হার্মাদ বাহিনীর। বাম আমলে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই অস্ত্র মজুদ করা হয়েছিল। তবে সিপিএম নেতা সুশান্ত ঘোষ এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা দাবি, বন্দুক পরীক্ষা করলেই বোঝা যাবে এগুলি কত পুরোনো। তবে পুলিশ প্রশাসনের অনুমান, এগুলি মাওবাদী আমলের হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ