ভোটদানে উৎসাহিত করছেন ‘গোলাপ সুন্দরী’,অভিনব কায়দায় প্রচার হুগলির শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রের উৎসবে সামিল হতে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন হুগলির এক স্কুলশিক্ষক। বহুরূপী সেজে জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এই শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়, যিনি ‘গোলাপ সুন্দরী’ নামেই বেশি পরিচিত। হুগলির খানাকুল মোজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষবাবু দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়ে পথে নামছেন। কখনও বিভিন্ন চরিত্রে সেজে, কখনও আবার বিশেষ সাজে মানুষের সামনে এসে তিনি সচেতনতার প্রচার চালান। তাঁর এই উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যেই বহু বাল্যবিবাহ আটকানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন নেতাজি প্রপৌত্র চন্দ্র বসুর, নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে ধাক্কা

এবার সেই একইভাবে মানুষকে ভোটদানে উৎসাহিত করতে পথে নেমেছেন তিনি। চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের সামনে ‘গোলাপ সুন্দরী’ সেজে পথচারী ও সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দেন দেবাশীষবাবু। তাঁর কথায়, ভোটদান প্রত্যেক নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার। মানুষ ইভিএমে নিজের মতামত প্রদান করবেন এবং সেই জনমতের ভিত্তিতেই গঠিত হবে সরকার, যে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে। তাই গণতন্ত্রের এই উৎসবে সকলে যাতে অংশ নেন, সেই আহ্বানই জানাচ্ছেন তিনি।

তবে এবারের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে কিছু বিতর্কও সামনে এসেছে। নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ার ফলে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে গোলাপ সুন্দরী বলেন, বিষয়টি অবশ্যই দুঃখজনক। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা চিরতরে ভোটাধিকার হারাননি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আবার ভোটার হওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এছাড়াও ভোটকে ঘিরে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, বাংলার ভোটে যেন আর রক্তপাত না ঘটে-শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট হোক, সেটাই সবার কাম্য।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের