চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিযুক্তকে ধরতে গিয়ে পাল্টা হামলার মুখে পড়ল পুলিশ, চলল গুলি, আটক ২ মহিলা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিং মহকুমার(Canning Sub Division) কুলতলি ব্লকের(Kultali Block) জালাবেড়িয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পয়তারহাট এলাকায়। নকল সোনা প্রতারণা মামলায়(Fake Gold Fraud Case) অভিযুক্তকে ধরতে গিয়ে সেখানে পুলিশকেই পড়তে হল কিনা পাল্টা হামলার মুখে। পুলিশকে লক্ষ্য করে ৩ থেকে ৪ রাউন্ড গুলিও(Firing upon Police)  চালানো হয় বলে অভিযোগ। তবে বরাতজোরে সেই গুলি চালনার জেরে কারও হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশ ২ মহিলাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলাদের জেরা করে অভিযুক্তদের সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ওই এলাকায় যাতে আর নতুন করে কোনও অশান্তি না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসা চলে রমরমিয়ে। নানা অসামাজিক কার্যকলাপও চলে সেখানে। তা রুখতে প্রায়শয়ই ওই এলাকায় হানা দেয় পুলিশ। এদিন সকালেও এক অভিযুক্তকে ধরতে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। কিন্তু এলাকায় পা রাখামাত্রই প্রবল বাধার মুখে পড়েন পুলিশকর্মীরা। অভিযুক্তের পরিবারের লোকজনই মূলত বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সোনা প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার জন্যই এদিন পয়তাহাট এলাকায় গিয়েছিল পুলিশ। সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করত বলে পুলিশের কাছে বিস্তর অভিযোগ গিয়েছিল। কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তাঁর সর্বস্ব লুঠ করে নেওয়া হতো। এরকভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুঠপাট চালাতো সাদ্দামের দল। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। কিন্তু দেখা যায়, প্রশ্নের মুখে পড়ে গিয়েছে উর্দিধারীদেরই নিরাপত্তা।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, ‘রেড করার সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে ২ জন মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে। ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’ উল্লেখ্য, কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় রয়েছে। অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলত এই প্রতারণা। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠান হত ওই ক্রেতাকে। মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুঠ করত প্রতারকরা। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ