গোপীবল্লভপুরে দিনে দুপুরে আগুনে ভস্মীভূত তিনটি দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মঙ্গলবার দিনে দুপুরে গোপীবল্লভপুর বাজারের বুকে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ।আগুনে ভস্মীভূত পর পর ৩ টি দোকান। আজ মঙ্গলবার বেলা ৩ টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) বাজারের পেট্রোল পাম্প এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করে স্থানীয় একটি দোকানে আগুন লেগে যায়। পরে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি মোটর সাইকেল ও পার্শ্ববর্তী কেরোসিন গোডাউনে। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় দমকলে।

তবে দমকলের অপেক্ষা না করেই আগুন নেভানোর কাজে হাতে লাগান স্থানীয় মানুষ জন এবং গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। তবে প্রায় ১ ঘন্টা পরে দমকল ঘটনাস্থলে আসে। এই নিয়ে এলাকাবাসী ক্ষোভ উগড়ে দেন। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দমকলের (Firebrigade)দুটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কি করে আগুন লাগলো তার তদন্ত শুরু করবে পুলিশ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি ।তবে আগুনে কোন হতাহতের খবর নেই। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা