জঙ্গলমহলে বেআইনি বালি তোলা রুখলেন গোপীবল্লভপুরের এসডিপিও

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপীবল্লভপুর : পকলেন দিয়ে দেদার বালি তোলা চলছিল নদীর পাড়েই। সারি দিয়ে লম্বা লাইন জঙ্গলমহলের ঝাড়গ্রাম সংলগ্ন গোপীবল্লভপুরের আঠাঙ্গি বালি ঘাটে। ঠিক তখন বিশাল বাহিনী নিয়ে এসডিপিও(SDPO) কৃষ্ণগোপাল মিনা ঘটনাস্থলে পৌছে যান। পালানোর আর তখন কোনো রাস্তা নেই। আাটক করা হয় বেআইনি বালি বোঝাই লরি, পকলেন সব।
মুখ্যমন্ত্রীর সাবধান বার্তার পর ও খুব একটা কাজ হচ্ছিল না। স্থানীয় নেতা ও প্রশাসনের একাংশের মদতে বেআাইনি বালি পচার হচ্ছিল নিয়মিত। তা নিয়ে একাধিক বার গ্রামবাসীরা ক্ষোভ বিক্ষোভ ও দেখিয়েছেন। অবশেষে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার(SP) এর নির্দেশে গোপীবল্লভ পুরের এসডিপিও টানা তাল্লাশি শুরু করেন বালি খাদান গুলোতে।

সুবর্নরেখা নদীর বালি খাদন গুলো থেকে বেআইনি ভাবে বালি তোলার জন্য ১১ টি বালি বোঝাই লরি, ৮ টি পকলেন ও ২টি ট্রাক্টর সহ মোট ২১ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে SDPO জানান। বেআইনি বালি কারবারের বিরুদ্ধে অভিযান চলবে লাগাতার। এ নিয়ে পরপর পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়ে বেআইনি বালি সমেত বহু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এক টানা এই অভিযানে কিছুটা থমকেছেন বালি মাফিয়ারা। তবে তা কতদিন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে জঙ্গলমহলের গোপিবল্লভপুর এলাকায় এই বালি চুরির ঘটনা প্রশাসন রুখলেও রাজ্যের অন্যত্র এই অপকর্ম চলছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রশাসনকে বালি, পাথর ও মাটি চুরি রুখতে, কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর