‘সরকার সব সময়ে মানুষের পাশে আছে’, উত্তরকন্যা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রীর সব থেকে বড় ঘোষণা ছিল শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) বন্যা পরিস্থিতি(Flood Situation) খতিয়ে দেখতে ২ দিনের সফরে শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ রবিবার দুপুরে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বুকে বন্যার জন্য কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তোলেন। সেই সুর ধরে রেখে এদিন সন্ধ্যাবেলায় তিনি শিলিগুড়ির(Siliguri) উত্তরকন্যায়(Uttar Kanya) প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তোলেন। সেই সঙ্গে রাজ্যবাসীকে বার্তা দেন যে, রাজ্যে যে পরিস্থিতিই রৈরি হোক না কেন, রাজ্য সরকার সবসময় তাঁদের পাশে আছে। পাশাপাশি তিনি প্রশাসনের আধিকারিকদের বার্তা দেন, যাতে তাঁরাও মানুষের এই বিপদের দিনে তাঁদের পাশে থাকেন।

আরও পড়ুন, লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির সদস্য হওয়ার আগ্রহ কমছে বাংলায়

মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে যেমন দাঁড়িয়েছেন, তেমনি মালদার ভুতনিচরে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদেরকেও বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের কথা জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের জন্য বাংলায় বন্যা হয়। সব জলাধার ওদের হাতে। কিন্তু সেই সব জলাধার ওরা ড্রেজিং করে না। ডিভিসি’র জলাধারগুলো ড্রেজিং করলে দক্ষিণবঙ্গে বন্যা হতো না। ফরাক্কাতেও ড্রেজিং করায় না। তার জন্য বাংলা একা নয়, বিহারও ডোবে। কোশী থেকে ৬ লক্ষ কিউসেক জল ছেড়েছে। সেই জল বিহার হয়ে বাংলায় আসছে। ২৪ ঘন্টার মধ্যে মালদা আর মুর্শিদাবাদের অনেকগুলো এলাকায় জল ঢুকে পড়বে। আমি সবাইকে এটাই জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার সব সময়ে মানুষের পাশে আছে। প্রশাসনকেও মানুষের পাশে থাকতে হবে। পুজোতেও বন্যা পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে টাকা দেয় না কেন্দ্র। ফরাক্কা ব্যারেজও ড্রেজিং করা হয় না। করা হলে আরও কিছুটা জল ধরে রাখা যেত।’

আরও পড়ুন, সোম দুপুরে সুপ্রিম শুনানি আর জি কর মামলার

এদিন মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পরে বন্যা দুর্গতদের হাতে চেক তুলে দেন। পরে সাংবাদিক বৈঠকে জানান, ভূতনিতে নৌকা ডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বিমা পাবেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর সব থেকে বড় ঘোষণা ছিল শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। তিনি এদিন জানিয়ে দেন, বিধান মার্কেটে আগুনে অল্প ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলির মালিকদের ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং বেশি ক্ষতিগ্রস্থ দোকানগুলির মালিকদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা