অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের জন্য সুখবর, ৬২ বছরের নিচে বয়স হলেই মিলবে সরকারি চাকরির সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলায় চাকরিপ্রার্থীদের জন্য এল সুখবর। স্বনির্ভর গোষ্ঠীভিত্তিক কাজকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে মালদহ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটে ব্যাঙ্ক রিসোর্স পার্সন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের আওতায় মালদহ জেলা গ্রামীণ উন্নয়ন সেলের উদ্যোগে মোট দুটি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যাঙ্ক রিসোর্স পার্সনদের মূল দায়িত্ব হবে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ক্রেডিট লিংকেজ সম্পন্ন করা, ব্যক্তিগত ঋণ সংক্রান্ত সহায়তা প্রদান এবং অন্যান্য ব্যাঙ্কিং বিষয় তদারক করা। গ্রামীণ স্তরে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করাই এই পদের প্রধান লক্ষ্য। এই পদে আবেদন করতে পারবেন কেবলমাত্র স্কেল থ্রি বা তার উর্ধ্বতন পদ থেকে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীরা। নিয়োগ হবে সম্পূর্ণ দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। পাশাপাশি গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান ও ভাল যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক।

আরও পড়ুন: নাবালককে ধাক্কা দিল সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়, উত্তপ্ত বেলডাঙা

প্রার্থীদের স্বনির্ভর গোষ্ঠী ও এসএইচজি ফেডারেশনের কাজের ধরণ, বুক কিপিং, অডিট, আর্থিক অন্তর্ভুক্তি, এমআইপি ও পিআইপি প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। শারীরিকভাবে সক্ষম হওয়ার পাশাপাশি নতুন বিষয় শেখার আগ্রহও জরুরি।

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জেলা গ্রামীণ উন্নয়ন সেল, মালদহ কার্যালয়ে স্বশরীরে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবসর সংক্রান্ত রিলিজ অর্ডার, পিপিও, আধার ও প্ল্যান কার্ডের স্ব-প্রত্যয়িত রিলিজ অর্ডার, পিপিও, আধার ও প্যান কার্ডের স্ব প্রত্যয়িত কপি সংযুক্ত করতে হবে।

২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। আবেদন জমা দেওয়া যাবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টার মধ্যে। ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সেদিন সকাল ১০ টা ৩০ মিনিটে প্রার্থীদের জেলা গ্রামীণ উন্নয়ন সেল কার্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং সমস্ত নথির আসল কপি সঙ্গে আনতে হবে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?