Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ে করতে যাওয়ার পথে পাত্রকে সাপের কামড়, অ্যান্টিভেনম নিয়েই কনের বাড়িতে হাজির বর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করতে যাওয়ার পথে বরকে সাপের কামড়। সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম নিয়েই বিয়ে করতে ছুটলেন পাত্র। এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিয়েছে মনসামঙ্গলের বেহুলা- লখিন্দরের কথা। বেহুলা স্বামীর প্রাণ ফেরাতে ভেলায় করে ভেসে ঠাকুরের কাছে গিয়ে স্বামীর প্রাণ রক্ষা করেছেন। বাস্তবে বরের জন্য অপেক্ষারয় পাত্রী দুশ্চিন্তার সাগরে ভেসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হবু বরকে ফিরিয়ে আনলেন সাক্ষাৎ যমের হাত থেকে।

ঘটনাটি ঘটেছে শনিবার । বীরভূমের লাভপুরের দোনাইপুর গ্রামের হোটেল ব্যবসায়ী সুবীর সাহার বড় ছেলে ২২ বছরের সুব্রত সাহার বিয়ে ছিল পূর্ব বর্ধমানের ভাতার থানার মুরাতিপুরের বেসরকারি সংস্থার কর্মী ইন্দ্রজিৎ সাহার একমাত্র মেয়ে ঈশিতার সঙ্গে। জানা গিয়েছে, সুব্রত সাহার ও ঈশিতা বিয়ের লগ্ন ছিল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। সেই মতই মুরাতিপুরের অভিমুখে বিয়ের উদ্দেশে সন্ধ্যা ৭টা নাগাদ বর এবং বরযাত্রীর গাড়ি রওনা দেয়। প্রকৃতির ডাক এলে নুতনহাট ব্রিজের কাছে গাড়ি দাঁড় করানো হয়। সকলে নিজেদের প্রয়োজন মেটানোর পর বর গাড়িতে উঠে কিছু রাস্তা যাওয়ার পর বাঁ–পায়ে একটা জ্বলুনি অনুভব করেন। আলো জ্বালতেই সকলের দেখেন সাপের কামড়ের দাগ। সময় নষ্ট না করে নিকটবর্তী মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বরকে। খবর দেওয়া হয় কনের বাড়িতেও। ততক্ষণে বিয়েবাড়িতে আনন্দের মাঝে জমে চিন্তা ও উৎকণ্ঠার কালো মেঘ। 

আরও পড়ুন:  যুবসাথীতে বেসামাল, হাল ফেরাতে ‘রথ রাজনীতি’ বিজেপির!

স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরিক্ষার পর রক্তে পাওয়া যায় বিষ। সঙ্গে সঙ্গে দেওয়া হয় অ্যান্টিভেনম। অন্যদিকে  কনের  লগ্নরক্ষা নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়েন। তখন বর সহ তাঁর বাড়ির লোক বার বার কর্তব্যরত চিকিৎসকের কাছে  অনুরধ করে বরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়ার জন্য যাতে বিয়েটা সম্পন্ন হয়। তারপর তিন ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরে  কিছুক্ষণের জন্য পাত্রকে বন্ডে সই করিয়ে ছাড়তে রাজি হন চিকিৎসক।  নিয়মরক্ষার্থে  বিয়ে দেওয়ার পর ফের পাত্রকে আনা হয় স্বাস্থ্যকেন্দ্রে। রাতেই সেখান থেকে তাঁকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্বস্তির খবর এটাই রবিবার সুস্থ হয়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন বর।  এই ঘটনা নিয়ে পাত্র সুব্রত বলেন,  ‘আজও লগ্নভ্রষ্টা মেয়েদের সমাজ ভিন্ন চোখে দেখে। তাঁকেই যাবতীয় দোষ দেওয়া হয়। তাই জীবনের ঝুঁকি নিয়েও বিয়েতে বসার সিদ্ধান্ত নিই।’ পাত্রী ঈশিতা বলেন, ‘দুঃসংবাদটা শোনার পরেই ঠাকুরকে বলেছিলাম—তুমি বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়েছ। আমাকে লগ্নভ্রষ্টা হওয়ার থেকে রক্ষা করো।’ 

 

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত