দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুবসাথীতে বেসামাল, হাল ফেরাতে ‘রথ রাজনীতি’ বিজেপির!

নিজস্ব প্রতিনিধি : গত বিধানসভা নির্বাচনের গেম চেঞ্জার ছিল লক্ষ্মীর ভান্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প কতটা লাভদায়ক হয়েছে, তা ২০২১-র রেজাল্টেই স্পষ্ট। এবার সামনে আরও একটি বিধানসভা নির্বাচন। এবারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যুবসাথী নামে এই প্রকল্পও প্রথম দুদিনে বেশ সাড়া ফেলেছে। এই প্রকল্প বিজেপির রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। বঙ্গ বিজেপির বিভিন্ন আলোচনায় রয়েছে যুবসাথী। তাহলে কি এবার নির্বাচনে গেম চেঞ্জার হতে চলেছে যুবসাথী? আসন্ন নির্বাচনে যুবসাথীকে টেক্কা দিতে কোন পথে হাঁটবে বিজেপি?

এবারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারে যেমন বরাদ্দ বেড়েছে, তেমন নতুন প্রকল্প চালু করে আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজের খোঁজে থাকা তরুণ-তরুণীদের মাসে দেড় হাজার টাকা ভাতা। এটি বিজেপি শিবিরে এখন চিন্তার কাঁটা। কীভাবে সামাল দেওয়া যাবে এই পরিস্থিতির। সেটা নিয়েই ভাবনা বঙ্গ বিজেপিতে। যুবসাথীর ধাক্কায় কাহিল বিজেপি। তাই রথ রাজনীতিতেই সাহারা খুঁজছে তাঁরা। 

শোনা যাচ্ছে, রথ রাজনীতি করে মানুষের কাছে পৌঁছতে চাইছে বঙ্গের গেরুয়া শিবির। এখন চলছে উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শেষ হলেই  বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক রথ বের করবে বঙ্গ বিজেপি। ভোটের আগে হিন্দুত্বে শান দিতেই কী রথ রাজনীতি করতে চাইছে বিজেপি? উত্তর ও দক্ষিণবঙ্গ হয়ে রথগুলো এসে পৌঁছবে কলকাতায়। মোদির ব্রিগেড সমাবেশ দিয়ে সেই যাত্রার সমাপ্তি অনুষ্ঠান হবে। লালকৃষ্ণ আদবানির পথেই ওগেতে চাইছে বঙ্গ বিজেপি। কিন্তু তা কতটা সফল হবে যুবসাথীর সামনে সেটাই বড় প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ