ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার, উত্তর প্রদেশ পাচারের আগেই রেল পুলিশের হাতে আটক এক

Share:

নিজস্ব প্রতিনিধি: ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হল নিউ ফরাক্কা স্টেশন থেকে। জানা গিয়েছে, ওই টাকা উত্তরপ্রদেশে পাচারের জন্য পাঠানো হচ্ছিল। বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায়। সেই সময় ১ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দহজজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত তাঁকে আটক করা হয়।

তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। জালনোটগুলির মধ্যে রয়েছে ৫০০ টাকার ১০০০ টি নোট এবং ২০০ টাকার ৫০০ টি নোট। জাল নোট পাচারের চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল নোট গুলি মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসা হয়েছিল।

নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর প্রদেশের গয়া যাওয়ার জন্য ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, গয়া ছাড়া আর কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেই সকল বিষয় তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদলতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।

Auto Draft

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি