সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১২ সালের মে মাসে কলকাতাতে পা রেখেছিলেন তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। ১৪ বছর পরে আবার মে মাসে আরও একজন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এলেন কলকাতায়। শনিবার সকালে সস্ত্রীক কলকাতায় পা রেখেছেন তিনি। কলকাতাতে এসেই বিমান বন্দর থেকে সোজা চলে গিয়েছেন মাদার হাউজে। সেখানে সেন্ট টেরেজা টুম্বেতে প্রার্থনা সারেন তিনি। এদিন মার্কিন বিদেশসচিবের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর রুবিয়োর কলকাতা সফরের নিয়ে লিখেছেন, ‘‘বিদেশসচিব রুবিয়ো কলকাতায় পৌঁছে গিয়েছেন। এটা ওঁর প্রথম ভারত সফর। শনিবারই আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড-সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে আমাদের আলোচনা চলবে।’’ জানা গিয়েছে, এদিন মাদারহাউজ থেকে মার্কিন বিদেশসচিব যাবেন ভিক্টোরিয়াতে। সেখানে কিছুটা সময় কাটাতে পারেন তিনি। তারপর দুপুরেই চলে যাবেন দিল্লি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিন সকাল থেকে ভিক্টোরিয়া, মাদারহাউজ সহ কলকাতার বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা লক্ষ্য  করা গিয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন মাদারহাউজে। সেখানে প্রার্থনা সেরে ১ ঘণ্টা কাটিয়ে বেরিয়ে আসেন। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন নির্মলা শিশুভবনে। সেখানে থাকা আবাসিকদের সঙ্গে কথা বলছেন তিনি। ছোটদের উপহারও দেন বলে জানা গিয়েছে। 

ভারত সফরের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মার্কো রুবিও। তিনি বলেন, ‘ভারতের পক্ষে যতটা জ্বালানি কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই বিক্রি করতে প্রস্তুত। আমেরিকা ইতিমধ্যে ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। জ্বালানি রফতানিতে নয়াদিল্লিকে বৃহত্তর শরিক করতে আগ্রহী আমেরিকা।’ ভারতে এই সফরকালে মার্কো রুবিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক করার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। আগামী ২৬ মে পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। এই সময় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। 

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী