নির্লজ্জ রাজনীতি ধর্মঘটী শিক্ষকদের, প্রতিবাদে স্কুলে ঢোকা বন্ধ করে দিলেন অভিভাবকরা

কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন স্কুলে অনুপস্থিত ছিলেন শিক্ষকদের একাংশ। ইতিমধ্যে ধর্মঘটী শিক্ষকদের (Teacher) বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের পদক্ষেপ নেওয়ার আগেই পঠপাঠনে ফাঁকি দিয়ে ধর্মঘটে সামিল হওয়া শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে (Protest) ফেটে পড়লেন অভিভাবকরা। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলের গেট অবরোধ করে ধর্মঘটী শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

শুক্রবার ধর্মঘট (Strike) পালন করে বাড়িতে বিশ্রাম নিয়ে শনিবার সকালে স্কুলে গিয়েছিলেন ধর্মঘটীরা। কিন্তু স্কুলে গিয়ে দেখলেন তাঁদের বিরুদ্ধে পড়েছে পোস্টার। শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্ব পালন না করে স্কুলে আসেননি ধর্মঘটীরা। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক স্কুলে তাই পঠনপাঠন বিঘ্নিত হয়েছে। ডোমজুড়, সারেঙ্গা, কাঁকসা, অশোকনগরের স্কুলে শনিবার শিক্ষকদের বিরুদ্ধে তাই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি, যেহেতু ডিএ এর দাবিতে স্কুলে আসেননি শুক্রবার, তাই শনিবারও আসতে হবে না। যখন ডিএ পাবেন তখন স্কুলে আসবেন শিক্ষকরা।

এদিন বাঁকুড়ার বেলডাংড়ার প্রাথমিক স্কুলে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে উত্তেজনা ছড়ায় এদিন। স্কুলে তালা লাগিয়ে দেন অভিভাবকরা।

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?