স্মার্ট মিটার বসাতে গিয়ে ঝলসে গেল হাত-মুখ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরনো মিটার বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার কোতুলপুরে। মিটার থেকে বেরিয়ে আসা আগুনে ঝলসে গেল বরাত পাওয়া সংস্থার এক কর্মীর মুখ ও হাত। কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে লাগদারপট্টি এলাকায় একটি আটা কলে পুরনো মিটার বদলে স্মার্ট মিটার বসানোর কাজ চলছিল। কাজ করছিলেন বরাতপ্রাপ্ত সংস্থার কর্মী অনুপ কুণ্ডু। অনুপ বিদ্যুৎ বিচ্ছিন্ন না করেই স্মার্ট মিটার বসাতে যান। সেইসময়ই আগুন ছিটকে আসে। কিছু বুঝে ওঠার আগেই অনুপের মুখ ও হাত ঝলসে যায়। গুরুতর আহত হন অনুপ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনুপ। চিকিৎসকরা জানিয়েছেন, অনুপের মুখের বেশিরভাগ অংশই ঝলসে গেছে। হাতও মারাত্মকভাবে জখম হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অনুপের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনুপ পরিবারের একমাত্র রোজগেরে। যেহেতু অনুপের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ খরচ হবে, তাই প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চাইছি। তবে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার