কোভিড ধাক্কা কাটিয়ে ঝাড়গ্রামে বসছে হস্তশিল্পের সম্ভার

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে কোভিডকালের পরে আয়োজিত হল হস্তশিল্পের প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা। শুরু হচ্ছে শুক্রবার থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাস করোনা(Corona) শুধু যে বাংলার বুকে অনেক মানুষের জীবন কেড়েছে তাই নয়, ধাক্কা দিয়েছে আমজনতার পকেটেও। বহু মানুষ তাঁদের কাজ হারিয়েছেন, অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছেন, অনেকে বিকল্প কাজে নামতে বাধ্য হয়েছেন। ঝাড়গ্রামের(Jhargram) বুকে কোভিডের দাপট সেভাবে দেখা না দিলেও সেখানে হস্তশিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের জীবনকেও ধাক্কা দিয়েছে কোভিড(Covid)। কেননা দীর্ঘ দিনের লকডাউন আর বিধিনিষেধের কড়াকড়িতে তাঁরা তাঁদের উৎপাদিত পণ্য সম্ভার সেভাবে বিক্রি করার কোনও সুযোগই পাননি। আর তাই হাতে টাকাও আসেনি। কোনওরকমে বেঁচে থেকেছেন তাঁরা। এবার যখন কোভিডকাল কাটিয়ে ফের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে তখন রাজ্য সরকারও এগিয়ে এল এই সব শিল্পীদের তাঁদের উৎপাদিত পণ্যসম্ভার বিক্রির জমি তৈরি করে দিতে। শুক্রবার থেকেই তাই শুরু হচ্ছে ঝাড়গ্রাম জেলার হস্তশিল্পের প্রতিযোগিতা(Handicrafts Compitition) ও তার প্রদর্শনী। সব থেকে বড় কথা এই প্রতিযোগিতায় এবার রেকর্ড সংখ্যক শিল্পী অংশ নিচ্ছেন। ৪টি বিভাগে মোট ১০৯জন শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নিতে চেয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

আরও পড়ুন ট্যাব নিয়ে বিপাকে পড়ুয়ারা, রাজ্য চাইছে সার্টিফিকেট

জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের হস্তশিল্পীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন। সেই প্রতিযোগিতায় পাথরের জিনিস তৈরির বিভাগে ৬৬ জন শিল্পী, ঘাসের জিনিস তৈরির বিভাগে ২৩ জন শিল্পী, বাঁশের তৈরি জিনিসের বিভাগে ১০ জন শিল্পী ও অন্যান্য বিভাগে ১০ জন হস্তশিল্পী অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় জয়ীরা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা থাকছে ঝাড়গ্রাম শহরের ট্রেজারি বিল্ডিংয়ে। রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিযোগিতার বিচারক হচ্ছেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক সুনীল আগরওয়াল ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই প্রতিযোগিতা ও প্রদর্শনী নিয়ে জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার অরুণকুমার ঘোষ জানিয়েছেন, ‘হস্তশিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গত দু’বছর কোভিড পরিস্থিতির জন্য প্রতিযোগিতা সংগঠিত করা যায়নি। এবছর বিপুল সংখ্যক হস্তশিল্পী অংশ নিচ্ছেন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক বৈঠকে এসে হস্তশিল্পের বিকাশ ঘটানোর কথা বলেছিলেন। সেইমতো প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়। প্রশাসনের তরফে হস্তশিল্পীদের তৈরি জিনিস রপ্তানির ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেলায় হস্তশিল্পীদের তৈরি জিনিসের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে। ফলে বহু হস্তশিল্পী স্বনির্ভর হতে শুরু করেছেন।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ