বাবার অসম্পূর্ণ কাজ শেষ করব’, হাড়োয়ায় জিতেই বার্তা হাজি নুরুলের পুত্র রবিউলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড়োয়া বিধানসভা আসনে বাবা হাজি নুরুল ইসলামের  রেকর্ড ভেঙে দিল ছেলে রবিউল ইসলাম। উপনির্বাচনে ১ লক্ষ ৩১ হাজার ২৮৪ ভোটে তিনি  জয়ী হন। রবিউলের ধারের কাছে আসতে পারেনি বিজেপি। আর এই জয়ের পরেই মুখ খুললেন তৃণমূল প্রার্থী ।

তিনি বলেন, ‘ বাবার যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা আগে শেষ করব। এখানকার একটা হাসপাতালকে আরও উন্নতি করতে হবে।‘ পাশাপাশি বিরোধিদের উদ্দেশ্যে রবিউল বলেন, ‘ আমাদের নেতৃত্বের বিরুদ্ধে বিরোধিরা যতবার সরব হবে বাংলার মানুষ আমাদের উজাড় করে ভোট দেবে। আর এটা বারবার প্রমাণিত হয়েছে।‘ অন্যদিকে হাড়োয়ায় পরাজয় নিয়ে মুখ খুলেছে বিজেপি। তাদের দাবি, ‘ আমরা এই পরাজয়কে বিপর্যয়  বলি না।  প্রত্যেক নির্বাচনে জয়-পরাজয় থেকেই রাজনৈতিক শিক্ষা নিতে হয়।  ‘

উল্লেখ্য, হাড়োয়া আসনটি বরাবর তৃণমূলের শক্তঘাঁটি। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। গত পঞ্চায়েত নির্বাচনেও এখানে দাপট দেখায় তৃণমূল। শুধু তাই নয় লোকসভা ভোটেও ১ লক্ষের বেশি ভোটে  জয় হয়েছিল তৃণমূলের। এখান থেকেই স্পষ্ট যে ১৩টি পঞ্চায়েত নিয়ে গঠিত হাড়োয়া বিধানসভা কেন্দ্র একেবারে তৃণমুলের ময়দান।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও