নির্বাচনের আগেই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ বিপুল কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় ৫০ জন কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের এই দলবদলকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদ ব্লকের মাখালগাছা এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে নতুন দলে যোগ দেন ওই কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাখালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মন্ডলসহ স্থানীয় নেতৃত্ব। তাদের হাত ধরেই নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয়।নতুন যোগদানকারী কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস ও আইএসএফের সঙ্গে যুক্ত থাকলেও সংগঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের তেমন সুযোগ পাচ্ছিলেন না। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনমুখী উদ্যোগ এবং এলাকার উন্নয়নের ধারায় অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে হাসনাবাদ ও সংলগ্ন এলাকায় দলের সংগঠন আরও মজবুত হবে। নতুন কর্মীদের নিয়ে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এগোবে দল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে আগামী দিনে এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের