অনলাইনপন্থী ও অফলাইনপন্থীদের হাতাহাতিতে ধুন্ধুমার বিশ্বভারতীতে

পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে তা নিয়ে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বাধে বচসা। সেই বচসা অবশেষে গড়াল হাতাহাতিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে তা নিয়ে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বাধে বচসা। সেই বচসা অবশেষে গড়াল হাতাহাতিতে। বুধবার এমন ঘটনার সাক্ষী থাকল বিশ্বভারতী ক্যাম্পাস। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে।

পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এক দল অনলাইন পরীক্ষার দাবিতে আদোলন করছে। অন্য আরেকটি গোষ্ঠীর দাবি, পরীক্ষা নিতে হবে অফলাইনে। আর তাই নিয়ে বুধবার বিশ্বভারতীর দুই দলের পড়ুয়ারা জড়ালেন হাতাহাতিতে। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার বিশ্বভারতীর মেন গেটে পরীক্ষা বয়কট করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একটা অংশ। ওই দিন যে পড়ুয়ারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা পরীক্ষা না দিয়ে ফিরে যেতে বাধ্য হন। এর পর বুধবার সকালে আবার অফলাইনে পরীক্ষা দিতে এসে দেখে অনলাইনপন্থী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দেয়। এর পর তালা ভেঙে ক্লাসরুমে ঢোকার চেষ্টা করে তারা। তালা ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেই বচসা গড়ায় হাতাহাতিতে।

অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে সরব হওয়া এক পড়ুয়া এদিন জানান, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে ট্রেন বন্ধ। অসমে বন্যা পরিস্থিতি। এই অবস্থায় অনেক পড়ুয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারেনি। তাছাড়া পড়াশোনা হয়েছে এতদিন অনলাইনে। তাই পরীক্ষাও অনলাইনে হোক। অন্যদিকে অফলাইনে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়ার বক্তব্য, অফলাইন হোক বা অনলাইন, আমরা পরীক্ষাটা দিতে চাই। এটা আমাদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন। পরীক্ষা না হলে একটা বছর নষ্ট হবে বলে সে জানায়।

উল্লেখ্য, অনলাইন ও অফলাইনে পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ আন্দোলন করেছে। সেই আবহে বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা ঘোরানোর প্রলোভনে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ