ম্যালে হকার্স মার্কেট তৈরিতে উদ্যোগ, দার্জিলিং পুরসভার বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি :  সম্প্রতি দার্জিলিং ম্যালে হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নেয় স্থানীয় পুরসভা। এবার এই পুরসভার বিরুদ্ধেই দার্জিলিং থানায় এফআইআর দায়ের করল ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠন। এমন একটা সময়ে এই অভিযোগ দায়ের হল, যখন দার্জিলিং পুরসভার দায়িত্ব রয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। দুদিন আগেই অজয় এডওয়ার্ড দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। তারপরেই দার্জিলিং পুরসভার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর সামনে এল।

জানা গিয়েছে, দার্জিলিং ম্যালে মহাকাল মন্দিরের কাছে হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় পুরসভা। কিন্তু মার্কেট তৈরি করার ক্ষেত্রে প্রতিবাদ জানিয়ে আসছে মর্নিং ওয়াকার্স, জাগৃতি কল্যাণ সমিতি সহ ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠন। আন্দোলনকারীদের দাবি ছিল, দার্জিলিং ম্যাল হল একমাত্র জায়গা যেখানে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া যায়। সেখানে যদি নির্মাণকাজ শুরু হয়, তাহলে সৌন্দর্য নষ্ট হতে পারে। আন্দোলনকারীদের প্রশ্ন, ২০১৪ সালে হকার্স মার্কেট তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু সেইসময় আদালতে মামলা হয়। সেই মামলা এখনও চলছে। এই পরিস্থিতিতে কীভাবে পুরসভা মার্কেট তৈরির উদ্যোগ নেয়। এই প্রসঙ্গে পুরসভার অবশ্য বক্তব্য, সকলের সঙ্গে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর ম্যালের কাছে হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে এই প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। সেইসময় তৃণমূলের সঙ্গে অজয় এডওয়ার্ডের পার্টির সখ্যতা কারোরই অজানা নয়। কিন্তু তারপর থেকে দার্জিলিংয়ে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেই একসময়ে তৃণমূলে থাকা বিনয় তামাং শিবির পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন। দুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন অজয় এডওয়ার্ড। সেই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী লোকসভা ভোটে অজয় এডওয়ার্ড যে তৃণমূলের সঙ্গে নেই, তা স্পষ্ট। কংগ্রেসের সঙ্গে এডওয়ার্ডের সম্পর্ক ম্যালে হকার্স মার্কেট তৈরির উদ্যোগে প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের