সকাল হতেই পুকুরে ভেসে উঠল দেহ, যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য কাটোয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দু‘দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে কাটোয়ার একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম কার্তিক মাঝি। যুবকের বাড়ি কাটোয়া শহরের ভূতনাথতলা এলাকায়। পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে কার্তিক কাটোয়ার একটি ওষুধের দোকানে কাজ করতেন। তার বাড়ি ভূতনাথতলা এলাকায়। সেখানে বাবা, মা, ভাইয়ের সঙ্গে থাকতেন কার্তিক। বাবা অনিল মাঝি একটি সোনার দোকানে কাজ করেন, ছোট ভাইও সোনার দোকানে কাজ করেন। এদিন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাঁর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারপর কাটোয়া থানায় খবর দেওয়া হয়। তাঁরাই এসে দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে গতকাল বাড়িতেই ছিলেন কার্তিক। মা অঞ্জলি দেবী বলেছেন, “আমার ছেলে বাড়িতেই ছিল, সেই সময় ওকে ফোন করে কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর আমরা ওর কোনও খোঁজ পাইনি। বৃহস্পতিবার আমরা থানায় একটি মিসিং ডায়েরি করি, তারপর সকালে পুকুরে ওর দেহ পাওয়া গেল। ওকে খুন করা হয়েছে। আমার ছেলে প্রায় ২ লক্ষ টাকা ওর কয়েকজন বন্ধুকে ধার দিয়েছিল। সেই টাকা চাইছিল। বুঝতে পারছি না টাকা ফেরত চাওয়ার জন্যই কি খুন হতে হল ওকে।” পুলিশ এসে কার্তিকের দেহ উদ্ধার করে। মৃতদেহের দুটি পায়ে সাদা রঙের জুতো ছিল। দুটি পায়ের জুতোর দড়ি একসঙ্গে বাধাও ছিল।

কার্তিকের কাকার বক্তব্য আমাদের মনে হচ্ছে ওকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর কার্তিকের বিয়ে ঠিক হয়েছিল। মঙ্গলকোটের কুড়ুম্বা গ্রামের এক যুবতীর সঙ্গে। কার্তিকের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা খুনের অভিযোগ দায়ের করবেন। কার্তিকের মোবাইল ফোনও  খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল উদ্ধার হলেই সব রহস্যের সমাধান হবে বলে দাবি পরিবারের সদস্যদের।

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর