প্রধান শিক্ষকদের ফেরাতে হবে বেতনের বাড়তি টাকা

তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে। নেপথ্যে তাঁদের বেতন নিয়ে জারি হওয়া নতুন করে একটি নির্দেশিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেতন(Salary) বিভ্রাট নাকি বেতনে অসাম্য! ঠিক কী বলা যায়? এই প্রশ্নটা উঠে গেল রাজ্যের(Bengal) বিভিন্ন স্কুলে ছড়িয়ে থাকা প্রধান শিক্ষকদের(Head Masters) বেতন নিয়ে নতুন করে একটি নির্দেশিকা জারি হওয়ায়। সেই নির্দেশিকার জেরে প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট(Increment) বন্ধ তো হয়ে যাচ্ছেই, উপরন্তু এই খাতে পাওয়া টাকাও ফেরত দিতে হবে প্রধান শিক্ষকদের। আর এর জেরেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে। রাজ্যের একাধিক প্রধান শিক্ষকদের সংগঠনের সদস্যদের অভিমত, এই নয়া সিদ্ধান্তের জেরে প্রধান শিক্ষকদের কার্যত সহ শিক্ষকদের(Assistant Teachers) বেতনে বা কোথাও কোথাও তারও কম বেতনে কাজ করতে হবে। আর এর ফলে আগামী দিনে কোনও সহ শিক্ষক প্রধান শিক্ষকের কাজ নিতে চাইবেন না। কেননা সহ শিক্ষকদের অপেক্ষা প্রধান শিক্ষকদের অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়।

ঠিক কী হয়েছে? রোপা(ROPA) ২০০৯ অনুযায়ী, প্রধান শিক্ষকদের বাড়তি ৩ শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে পে ফিক্সেশন করা হত। ২০১৯ সালের রোপা অনুযায়ী সেই নিয়ম কিছুটা পাল্টে, ইনক্রিমেন্টের পরবর্তী ধাপে তুলে তাঁদের পে ফিক্সেশন(Pay Fixation) করা হয়েছে। চলতি বছরের ২ মে একটি অর্ডার জারি করা হয়। তাতে ১০ বছর সন্তোষজনক চাকরির জন্য প্রধান শিক্ষকদের প্রাপ্য ইনক্রিমেন্টটি ফিরিয়ে আনা হয়। এই ইনক্রিমেন্ট সহ-শিক্ষকরা পান। তবে, সহ-শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার পরে তাঁদের এই ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছিল না। সেটি ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক হওয়ার যে ইনক্রিমেন্ট, সেটিকে বাদ রাখা হয়। এর ঠিক পরে পরেই দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রাম জেলার ডিআইদের দু’টি অর্ডারে ঝড় উঠেছে। তাতে বলা হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে নিযুক্ত প্রধান শিক্ষকদের প্রাপ্ত ইনক্রিমেন্টটি তো বাতিল হবেই, তাঁদের এই বেতনবৃদ্ধির জেরে বাড়তি টাকাও ফেরাতে হবে। প্রধান শিক্ষকদের সংগঠনের সদস্যদের দাবি, যে পরিমাণ টাকা ফিরিয়ে দিতে হবে তার পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। কারও ক্ষেত্রে তা আরও বেশিও হতে পারে। আর ক্ষোভ জেগেছে এই জায়গাতেই।

ঘটনার জেরে এই প্রধান শিক্ষকদের সংগঠনের একাধিক সদস্যদের দাবি, উচ্চ মাধ্যমিক শিক্ষকরা সহ শিক্ষকদের তুলনায় মাসিক ৫০০ টাকা বেশি পান বেতনের সঙ্গে। মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক স্তরের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে সহ শিক্ষকদের সঙ্গে সেই ফারাকটুকুও নেই। এই অবস্থায় নতুন এই নির্দেশিকা জারি হওয়ায় বহু প্রধান শিক্ষককে কার্যত সহ শিক্ষকদের বেতনে কাজ করতে হবে। অনেকের ক্ষেত্রে বেতন সহ শিক্ষকদের সমান তো হবেই, কোথাও কোথাও আবার তা কমেও যেতে পারে। কারণ, সিনিয়রিটির জেরে অনেক সহ শিক্ষকই বেতনের নিরিখে প্রধান শিক্ষকদের ছাপিয়ে যেতে পারেন। এর পরে বিভিন্ন সরকারি প্রকল্পের চাপ সামাল দিয়ে স্কুল চালানো প্রধান শিক্ষকরা আর কীসের আশায় চাকরিতে আসবেন, প্রশ্ন তাঁদের। একই বেতনে অনেক বেশি চাপ নিয়ে কাজ করতে কেউ রাজি হবেন না। অনেকেই চাইবেন সহ শিক্ষকের চাকরিতে ফিরে যেতে। তবে, বর্তমান নিয়মে সেটাও সম্ভব নয়।

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

গুরুগ্রামে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের