স্বাস্থ্যসাথীর গাইডলাইন ভেঙে শোকজের মুখে ২৮টি নার্সিংহোম

স্বাস্থ্যসাথী প্রকল্পের গাইডলাইন না মানার জেরে এবার পশ্চিম মেদিনীপুর জেলার ২৮টি নার্সিংহোমকে শোকজ করল জেলা স্বাস্থ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ২০১৬ সালে স্বাস্থ্যসাথী(Sasthsathi) প্রকল্পের সূচনা করেন। সেই বছর থেকেই এই প্রকল্প চালু করে দেওয়া হয় আমজনতার জন্য। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় আড়াই কোটি মানুষ সরাসরি এই প্রকল্পের আওতায় এসেছেন। উপকৃত হয়েছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ২ হাজারেরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালে মেলে এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করানোর সুবিধা। তারপরেও দেখা যাচ্ছে রাজ্যেরই কিছু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নিরন্তর এই প্রকল্পের মাধ্যমে রোগী ভর্তি করতে যেমন অস্বীকার করছে তেমনি যথাযথ ভাবে এই প্রকল্পের যাবতীয় নিয়ম মেনে চলছে না। তার জেরে চরম ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে আমজনতাকেও। প্রশ্নের মুখে পড়ছে এই প্রকল্পের ভাবমূর্তিও। তারই জেরে এবার কড়া হতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের গাইডলাইন(Guideline) না মানার জেরে এবার তাই পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ২৮টি নার্সিংহোমকে(Nurshing Home) শোকজ করল জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন ১ বছরে বাংলায় যক্ষাতে আক্রান্ত ১ লক্ষ মানুষ, নেপথ্যে কী কোভিড

ঠিক কী হয়েছে? রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে বেশ কিছু অভিযোগের জেরে স্বাস্থ্য দফতরের একটি টিম জেলার বেশ কিছু নার্সিংহোম পরিদর্শন করে। তখনই একাধিক নার্সিংহোমে পরিকাঠামগত ত্রুটি ও স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেনিয়ম নজরে পড়েছিল স্বাস্থ্য ভবনের টিমে থাকা আধিকারিকদের। তাঁরা ওই পরিদর্শনকালে ওই নার্সিংহোমগুলির মধ্যে কোনওটিতে দেখেন সেখানে হয়তো আরএমও নেই, তো কোনোটির আবার নেই প্রশিক্ষিত নার্স। আবার কোনও জায়গায় নেই ওটি রেজিস্টার। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গাইডলাইন যে যথাযথ ভাবে মানা হচ্ছে না সেটাও তাঁদের চোখে পড়ে। সেই টিম রাজ্য স্বাস্থ্য দফতরে যে রিপোর্ট জমা দেয় তার ভিত্তিতেই এবার স্বাস্থ্য দফতর পশ্চিম মেসিনীপুর জেলার মোট ২৮টি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দফতরকে। তারপরেই পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফে ওই ২৮টি নার্সিংহোমকে শোকজ নোটিস পাঠানো হয়। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে যে সব গাফিলতি ওইসব নার্সিংহোমে চিহ্নিত হয়েছে তা কেন হয়েছে সেটা আগামী ১৪ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে। সেই সঙ্গে ১৪ দিনের মধ্যে পরিকাঠামগত ঘাটতি পূরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না করলে আগামী দিনে নার্সিংহোমের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!