প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সকাল থেকেই মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও মাঝেমধ্যেই দেখা মিলছে ঝিরঝিরে বৃষ্টির। ভ্যাপসা গরমের দাপট অনেকটাই কমেছে। বর্ষা এখন কার্যত ছন্দে ফিরেছে দক্ষিণবঙ্গে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।  তাই শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট আরও বাড়বে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

রবিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও আগামী ৭ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলাতেই ভিজবে বর্ষার বৃষ্টিতে।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক