মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য চালু হেল্পলাইন নম্বর, জেনে নিন দ্রুত

Share:

নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী সোমবার। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রস্তুত পুলিশ-প্রশাসন। যানবাহণ নিয়ন্ত্রণ থেকে হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। পরীক্ষা চলাকালিন কোনও সমস্যা হলে বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যোগাযোগ করা যাবে। প্রতিবারের মতো এবারও কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ৯৮৩২৬১০০৩৯।

জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখছে কলকাতা পুলিশ। তাই মাধ্যমিকের মুখে কলকাতা পুলিশের তরফে চালু করা হল হেল্পলাইন নম্বর। যাতে যে কোনও সময় ফোন করলেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা পায় ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যানবাহনের দিকে নজর দিচ্ছে কলকাতা ট্র্যাফিক বিভাগও। তাই মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ট্র্যাফিক নিয়মে কিছু রদবদল আনল কলকাতা পুলিশ। যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা বাধায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে যানজট নিয়ন্ত্রণে রাখতে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত করা হবে ভারী যান। অর্থাৎ ভারী যানবাহন চলবে না। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন। একইসঙ্গে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থা নিশ্চিত করতে কলকাতা পুলিশ বিশেষ নির্দেশিকা জারি করেছে। যার মধ্যে পরীক্ষাকেন্দ্রের আশেপাশে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছাতে ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছেচ

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ