হেমতাবাদে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, আটক গৃহকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি উত্তর দিনাজপুর: রবিবার রাতে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার(Hemtabad P.S.) এক নম্বর জিপি জয়নগর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামের ঘটনা। উল্লেখ্য, পরিবারের চারজন সদস্যের মধ্যে তিনজনেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাজী আফাজউদ্দিন মোহাম্মদ (৬১) – এর ছেলে মোহাম্মদ কুতুবউদ্দিন (26), ও ছেলের স্ত্রী পারভিন বেগম (22) এবং শিশুকন্যা মাহি খাতুন (3 ) এর মৃতদেহ ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে(Rayganj Medical College Hospital) পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করে। স্থানীয় মানুষের সন্দেহ জমি বিবাদকে কেন্দ্র করেই পারিবারিক অশান্তির জেরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সন্দেহজনক ভাবে মৃত মোহাম্মদ কুতুবুদ্দিনের বাবা হাজী আফাজউদ্দিন মোহাম্মদ (৬১) কে আটক করেছে।

এদিকে,পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের নাড়াজোল অঞ্চলের হরিরাজপুরে হরি রাজপুর যুবগোষ্ঠী ও হরিরাজপুর বাঁদনা পরব কমিটির পরিচালনায় জনজাতি সম্প্রদায়ের পরম্পরা ঐতিহ্য রীতিনীতি প্রথা মতে ধামসা মাদোলের তালে তালে, আদিবাসী নৃত্য ও গরুর নাচের মধ্য দিয়ে চাঁদবাঁদানী উৎসব ও বাঁদনা পরব পালিত হলো।এই পরব কৃষিভিত্তিক উৎসব।বাঁদনা পরব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খন্ড(Jharkhand) রাজ্যের সাঁওতাল কুরমি বাউড়ি রাজোয়ারনাপিত বাগাল গোয়ালা লোধা বাগদি মুন্ডা কুইরি কুমহার প্রভৃতি জাতির কৃষিভিত্তিক উৎসব।প্রতিবছর কার্তিক মাসে কালীপুজোর পর এই পরব পালিত হয়।এই পরবে যে গান গাওয়া হয় তাকে অহিরা গান বলা হয়।শাল-পিয়াল ঘেরা, আদিবাসী জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হয়েছে বাঁদনা সহরায় উৎসব।রাঢ় বাংলার আদিবাসীরা মেতে উঠেছেন উৎসবে।ছোটনাগপুর মানভূম সহ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যপূর্ণ উৎসব।হুগলি এবং বর্ধমানের পূর্বাঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠী কালী পূজোর সময় ওই উৎসব পালন করেন ।প্রধানত গো বন্দনা হিসাবে পালন করা হয়। এই উৎসবের চলে একমাস ধরে।

আদিবাসী গ্রামগুলিতে চলে এই উৎসব।আদিবাসী মহিলারা তাদের মাটির ঘর রং দিয়ে রাঙিয়ে তোলেন।আঁকেন আলপনা।পুরুষরা গরু এবং মোষের সেবা যত্ন করেন।জমিতে কৃষি কাজ করার পর গবাদি পশুরা এই সময়ে বিশ্রাম পায়।গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।গরু মোষের শিংএ তেল, গলায় মালা, শিংএ ধানের শীষের গোছা পরিয়ে বরণ করার রীতিও আছে। আদিবাসী ঘরের গরু ও বলদকে গোয়ালে পুজো করা হয়।এরপর গরু জাগানোর গান-বাজনা চলে।উৎসবের প্রথম দিনে আদিবাসীরা তাদের দেবতার উদ্দেশ্যে পূজো দেন।রাতে ধামসা(Dhamsa) মাদোলের সঙ্গে নাচ গান শুরু হয়।এরপর হয় গরু খুঁটানো। গ্রামের ফাঁকা মাঠে গরুকে খুঁটির সঙ্গে বাঁধা হয়, এরপর গরু বা মোষ কে তাদের গায়েলাল ছোপ, কপালে এবং শিঙে তেল সিঁদুর লাগিয়ে গলায় মালা ঘন্টা ঘুঙুর বেঁধে খুঁটিতে বেঁধে রাখা হয়।চামড়া অথবা লাল কাপড় হাতে আদিবাসী পুরুষরা তাদের দিকে এগিয়ে যান। সেই গরু ও মহিষ খুঁটি ছেড়ে বেরিয়ে আসতে চায়।শস্য সন্তান গবাদি পশুকে রক্ষা করার জন্য এই উৎসবে মেতে ওঠেন রাঢ়বাংলার আদিবাসী জনজাতি সমাজ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট