মাধ্যমিক চলাকালীন বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা, ট্রাক্টরের ধাক্কায় জখম সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পার করানোর দায়িত্ব পালন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক সিভিক ভলান্টিয়ার। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত সিভিক ভলান্টিয়ার। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত সিভিক ভলান্টিয়ার নাম নায়েব মল্লিক। তাঁর বাড়ি খরিনান দুপসা এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার সকালে নায়েব মল্লিক ধাত্রীগ্রাম পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ডিউটিতে ছিলেন। কাছেই ধাত্রীগ্রাম স্কুলে চলছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে আসা ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে রাস্তা পার করিয়ে দেওয়াই তাঁর মূল দায়িত্ব। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে খবর, ঠিক সেই সময় মালতিপুর দিক থেকে একটি ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে আসে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সজোরে ধাক্কা মারে নায়েব মল্লিককে। প্রবল ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে খড়্গপুরে যাত্রীবাহী বাস উল্টে মৃত ১, জখম ১৫

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দার ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। এরপর দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সেইখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টরটি আটক করে এবং চালককে পুলিশ হেফাজতের নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তার মধ্যেই এই দুর্ঘটনা ঘিরে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল