SLST-তে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্মশিক্ষা শারীরশিক্ষা মামলায় অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট। বৃহস্পতিবার কর্মশিক্ষা শারীরিশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ মামলায় রায় ঘোষণা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তিনি জানালেন, ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সঠিক নয়।

কর্মশিক্ষা শারীরশিক্ষা দুই পদে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত কি আদৌ সঠিক ? বৃহস্পতিবার সকালে এই মামলাটি ওঠে বিশ্বজিৎ বসুর বেঞ্চে। ১৬০০ পদ নিয়ে মামলাটি উঠতেই জানিয়ে দেওয়া হয়, ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি সিদ্ধান্ত ভুল। কর্মশিক্ষা, শারীরশিক্ষা বিষয়ে সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য। এবার সেটাই বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না। প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। ফলে এই ধরনের কাজ ভুল। মেয়াদ পার হয়ে যাওয়া ওয়েটিং লিস্ট থেকে এভাবে চাকরিও দেওয়া যায় না।

জানা গিয়েছে, আপার প্রাইমারির ক্ষেত্রে রাজ্য সরকার ১৬০০ অতিরিক্ত পদ তৈরির কথা জানিয়েছিল। ২০২২ সালের ২টি বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। কর্মশিক্ষায় ৭৫০ ও শারীরশিক্ষায় ৮৫০ শূন্যপদে এখন নিয়োগ বাতিল করা হয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের এই নির্দেশ বহাল রাখার কথা বলা হয়েছে। আগে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এই অতিরিক্ত পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।

 

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও