কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজের ফরেনসিক টেস্টের নির্দেশ দিল হাইকোর্ট

নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারক বলেছেন, ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভার সিসিটিভি (CCTV) ফুটেজের ফরেনসিক পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court)। জানা গিয়েছে, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করবে সিএফএসএল (CFSL) দিল্লি। নির্বাচন কমিশনকে (Election Commission) ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারক বলেছেন, ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। কমিশনকে আদালত নির্দেশ দিয়েছে, কোন বুথের ফুটেজ, তা যেন মার্ক করে দেওয়া হয়।

মঙ্গলবার কাঁথি পুরসভা মামলা উঠেছিল হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বিচারক নির্দেশ দেন, নির্বাচন কমিশন আগামী ১০ দিনের মধ্যে যেন কাঁথির পুরভোটের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেয়। সেই ফুটেজের ফরেনসিক টেস্ট (Forensic Test) করবে সিএফএসএল দিল্লি। আগামী ৬ সপ্তাহের মধ্যে সেই ফুটেজ পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ছাপ্পা, রিগিং, বুথ দখল, ভুয়ো ভোট হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিচারকের নির্দেশ, কমিশন কোন কোন বুথের ফুটেজ দিচ্ছে, তা যেন মার্ক করে দেয়। পরীক্ষা হয়ে গেলে সেই সব ফুটেজ আবার কমিশনকে ফিরিয়ে দেবে সিএফএসএল।

প্রসঙ্গত, কাঁথি পুরসভার ভোট গণনা স্থগিত রাখার জন্য আদালতে আবেদন জানিয়েছিল বিজেপি। সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি অভিযোগ, কাঁথির ৯৭ টি কেন্দ্রের মধ্যে ৯১ টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ খারাপ করে দেওয়া হয়েছিল। সিসিটিভি অডিট ও পরীক্ষার আবেদন জানিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, প্রায় ৪ দশক পর এই প্রথম কাঁথি পুরসভা আর অধিকারী পরিবারের হাতে নেই।

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা