SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি:  SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি হতে চলেছে ১৯ নভেম্বর বুধবার। মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আরও একটি মামলার শুনানি হবে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার। সেই মামলাও গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত, নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সোমবার হাই কোর্টে তিনটি মামলা দায়ের হয়। আজই এই তিনটি মামলার শুনানি রয়েছে অমৃতা সিনহার এজলাসে।

ইন্টারভিউ তালিকায় দাগি প্রার্থী এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে সোমবার প্রথম মামলা দায়ের করা হয়। দ্বিতীয় মামলা দায়ের হয় পার্ট টাইম শিক্ষক ও স্বাস্থ্য দফতরের কর্মীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার নিয়ম নিয়ে। সরকার অনুমোদিত এবং সরকারি সাহায্য প্রাপ্ত নয় এমন স্কুলের শিক্ষকরা তৃতীয় মামলা দায়ের করেন। অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে এই মামলা দায়ের হয়। তাঁদের দাবি ছিল অভিজ্ঞতার জন্য নম্বর দিতে হলে সবাইকেই দিতে হবে। বেসরকারি স্কুল শিক্ষকদের বঞ্চিত করা যাবে না। তৃতীয় মামলাও গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলাগুলি দায়ের করা হয়েছে।

এদিকে মঙ্গলবার এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাচাইকরণ প্রক্রিয়া। ইন্টারভিউর ডাক পাওয়ার আগে প্রার্থীদের তথ্য যাচাইয়ের প্রথম দিন উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা বিষয়ের প্রায় ৭১০ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ছিলেন ৬ জন। যোগ্যতা সংক্রান্ত ভুল থাকায় তাঁরা আর ভেরিফিকেশনে হাজির হননি বলেই জানা গিয়েছে। এসএসসি নতুন ভবনে এই যাচাই করেন প্রক্রিয়া চলেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের