ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, পরিসংখ্যানবিদ হতে চায় সৌম্যদীপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫। এদিন ফলাফল ঘোষণা হতেই তাঁকে নিয়ে শুরু উন্মাদনা।

ভবিষ্যতে কি নিয়ে পড়বে সৌম্যদীপ? ফলপ্রকাশের পর সে জানায়,’উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হব তা ভাবিনি। কোনদিন পড়াশোনাকে বোঝা হিসাবে নিইনি। ঘড়ি ধরে পড়িনি। যেটুকু সময় বরাদ্দ ছিল। বড় হয়ে pri স্টাটিস্টিয়ান হতে চাই।  আইআইটিতে পড়তে চাই।‘ পাশাপাশি সৌম্যদীপ আরও জানায়, পড়াশোনার সঙ্গে আবৃত্তি করতে ভালবাসি। আবৃত্তি আমার নেশা। মাধ্যমিকে ২০ নম্বরে ছিলাম।

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশে হার প্রায় ৯০% । পাশের হারে এগিয়ে রয়েছে  পূর্ব মেদিনীপুর।  দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।   কলকাতা পাঁচ নম্বরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ।

উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার উচ্চ মাধ্যমিকের  ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলে চলছে গরমের ছুটি। আর তখনই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৫০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। তবে মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু’দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক