বাজি ফাটানোর প্রতিবাদের জেরে ব্লেড নিয়ে হামলা, হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল বলে বাজি ফাটাতে নিষেধ করে ওই ছাত্র। এমনকি পরীক্ষার্থীর মা-ও বেরিয়ে এসে যুবকদের কাছে অনুরোধ করে বাজি না ফাটানোর জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। নিজের বাড়িতেই বসে পড়াশোনার প্রস্তুতি সারছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলী। অভিযোগ, সেই সময় তার বাড়ির সামনে এসে বাজি ফাটাতে শুরু করেন স্থানীয় কিছু যুবক। আর তার প্রতিবাদ করায় ওই পরীক্ষার্থীর ওপর ব্লেড দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার(South 24 Parganas) বারুইপুরে(Baruipur)।আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলী বারুইপুর মল্লিকপুরের বাসিন্দা।  সে রাজপুর চৌহাটী হাইস্কুলের ছাত্র।

ওই যুবকের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে স্থানীয় কিছু যুবক বাজি(Firecrackers) ফাটাচ্ছিল। সামনে উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষা থাকায় পড়াশোনা করছিল ফায়েজ আফজল আলী । পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল বলে বাজি ফাটাতে নিষেধ করে ওই ছাত্র। এমনকি পরীক্ষার্থীর মা-ও বেরিয়ে এসে যুবকদের কাছে অনুরোধ করে বাজি না ফাটানোর জন্য। বাড়ি থেকে দূরে কোথাও বাজি ফাটানোর জন্যও বলা হয় তাদের। তখনই ওই যুবকদের মধ্যে একজন পরীক্ষার্থীর মায়ের সামনেই তাদের জানলার কাছে চকোলেট বোমা জাতীয় বাজি(Firecrackers) ফাটায় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রের সঙ্গে স্থানীয় যুবকদের বচসা বাঁধে, আর তার জেরে ওই পড়ুয়ার ওপর ব্লেড নিয়ে হামলা করে অভিযুক্তরা। এর জেরে ওই পরীক্ষার্থীর গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার শরীরে ৩২ টি সেলাই পড়ে।

স্থানীয় সূত্রে খবর, ব্লেড দিয়ে হামলা করার জেরে ওই পরীক্ষার্থীর ঘাড়ে, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। এরপর চিকিৎসার জন্য পরীক্ষার্থীর বাড়ির লোকজন দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। ওই ছাত্রের মাথায় ও সারা শরীরে সবমিলিয়ে প্রায় ৩২ টি সেলাই পড়েছে। শনিবার রাতেই বারুইপুর থানায়(Baruipur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরীক্ষার্থীর পরিবার। ব্লেড নিয়ে অতর্কিত এই হামলার জেরে আতঙ্কে রয়েছে পরীক্ষার্থীর পরিবার। ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুলিশের কাছে পরীক্ষার্থীর পরিবার দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের