হিঙ্গলগঞ্জে তীব্র গরমে পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ ও হাওড়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি রোড অবরোধ করল গ্রামের পুরুষ ও মহিলারা ।হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) রূপমারী পঞ্চায়েতের বাইনারা গ্রামের ঘটনা ।বিক্ষোভকারীদের অভিযোগ এলাকাতে কয়েকশো পরিবার বাস করেন । কিন্তু এলাকায় কোথাও জলের পাইপলাইন(Water Pipe Line) নেই। আবার কোথাও জলের পাইপলাইন থাকলেও তাতে জল আসে না। এই দাবদাহের মধ্যে জল কষ্টে রয়েছেন তাঁরা। গ্রামে নেই কোন টিউবওয়েল । একটা টিউবয়েল আছে কিন্তু সেটাও খারাপ , যে কারণে গ্রামের মানুষকে জল আনতে যেতে হয় পাশের গ্রামে । আর সে কারণে যথেষ্ট সমস্যায় পড়েছেন গ্রামের কয়েকশো পরিবার ।

বিকালের পর এলাকায় অন্ধকার নেমে আসলে আর জল আনা সম্ভব হয় না, বা বর্ষার সময় জল আনতে যথেষ্ট সমস্যায় পড়ে এলাকার মানুষ। বহুবার এলাকার মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোন কাজ হয়নি। অবশেষে মঙ্গলবার গ্রামের পুরুষ মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করল পানীয় জলের দাবিতে।এই ঘটনায় স্থানীয় রূপমারি পঞ্চায়েতের(Rupmari Panchayet) প্রধান সাবিত্রী সিং জানান,তিনি বিডিওকে জানিয়েছেন, আবারও জানাবেন, যাতে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় তার পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যদিকে,গরম পড়তেই জলের হাহাকার হাওড়া পুর এলাকায়। এর জেরে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে কালী কুন্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা এদিন পথে নামেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরম পড়তেই জল সঙ্কট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়।

সামান্য জল যেটুকু সময়ে আসে তাতেও জলে পোকামাকড় মেলে। তা পান করার অযোগ্য। খোদ মন্ত্রীর ওয়ার্ডেই এই জল সঙ্কটের জেরে অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পারিষদ সদস্য শ্যামল মিত্র। তিনিও স্বীকার করে নেন স্থানীয়দের অভিযোগ যথাযথ। তবে, পুরসভা এ বিষয়ে সমস্যা মেটানোর জন্য কাজ শুরু করেছে। এদিন খবর পেয়ে পুর প্রযুক্তিবিদরাও ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ অবরোধের পর পুর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। তবে অবরোধের জেরে সকালে অফিস টাইমে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য