হিঙ্গলগঞ্জের জনসভা করতে পারলেন না শুভেন্দু , হুঙ্কার দিলেন ফের যাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: হাইকোর্ট বলেছে মিছিল করতে। তাই করছি।কিন্তু এখানে জনসভা করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলাম। পুলিশ সুপার ও আইসি পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার আগে পাঁচবার আসবো। এইভাবে আমাকে আটকানো যাবে না। শুক্রবার বিকেলে হিঙ্গলগঞ্জে জনসভা করতে না পেরে এইভাবেই মিছিলে হাঁটতে হাঁটতে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) । তিনি বলেন, মমতার পুলিশ ভয় পেয়েছে।শুভেন্দুর সভা না হওয়ায় হতাশ কর্মী – সমর্থকরা। আদালতের নির্দেশ মিছিলের। সভার জন্য অনুমতি দেওয়া হয়নি।

উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি ফুটবল মাঠে বিরোধী দলনেতার প্রকাশ্য সংকল্প জনসভা ছিল। আর সেখানেই বিতর্ক বেড়েছে ।সুন্দরবনের(Sundarban) বিভিন্ন প্রান্ত থেকে নেতা- কর্মী সমর্থকরা সবাই বিদ্যমান। নির্ধারিত সভা ছিল দুপুর দু’টোয়। কিন্তু তার আগেই জানা যায়, সভা বাতিল। হাইকোর্টে অনুমতি চাওয়া হয়েছিল। শুধু মিছিলের জন্য । সভার জন্য নয়। এমনটাই নির্দেশ হাইকোর্টের। সেই রায়কে মান্যতা দিয়ে শুভেন্দু অধিকারী মিছিল করেন। প্রায় দু কিলোমিটার বাইলানি পর্যন্ত মিছিল করেন। তারপর তিনি বক্তব্য রাখেন।

বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে জনসভার আয়োজন করা হয়েছিল। সেই মতো দুর্গম প্রান্তিক অঞ্চল থেকে কর্মী সমর্থকরা বাইলানী ফুটবল মাঠে ভিড় জমান। তারপরে জানতে পারেন এখানে সভা হবে না। শুধু মিছিল হবে। একরাশ হতাশ ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আমরা সবাই বক্তব্য শোনার জন্য এসেছিলাম। প্রচুর জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। অনেকে জানেন সভার অনুমতি দেয়নি আদালত। চক্রান্ত করে বিরোধীরা এটা আটকেছেন। কিন্তু বাস্তবে দেখা গেছে হাইকোর্টে শুধু মিছিল করার জন্য অনুমতি নেওয়া হয়। সভার জন্য নয়। তাহলে কি বিজেপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে ছেলে খেলা করা হলো সেই প্রশ্ন দেখা দিয়েছে। উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের